নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত বছর ৮ ই সেপ্টেম্বর মাতৃত্বের স্বাদ পান দীপিকা। এরপর, কিছু দিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সন্তানকে কাছ থেকে দেখাশোনা করার উদ্দেশ্যে অভিনয় জগৎ থেকে লম্বা বিরতি নেন। ক্রমশ পিছিয়ে যাচ্ছিল ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলের কাজ। তবে মাতৃত্বের দায়িত্বের পাশাপাশি হয়তো কাজের প্রতি দায়বদ্ধতা কমেছে অভিনেত্রীর। ফলস্বরূপ , 'কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে ছিটকে গেলেন দীপিকা।
দীপিকা পাডুকোনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবির শেষে সকলের মধ্যেই জল্পনা তৈরি হয় সিকুয়েলে তাকে দেখা যাবে কিনা সেই নিয়ে। অবশেষে প্রযোজনা সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে দীপিকার না থাকার কথা জানানো হয়।
প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিস’-এর তরফে সমাজমাধ্যমে একটি পোস্টে ঘোষণা করা হল দীপিকা ছবিতে থাকছে না। সেখানে স্পষ্ট বলা হয়েছে, "আমরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছি, ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলে দীপিকা থাকছেন না। দীর্ঘ আলোচনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ সময় ধরে প্রথম ছবিটি তৈরি করার পরেও আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে ব্যর্থ হচ্ছি।"
প্রযোজনা সংস্থার পোস্টের শেষে লেখা হয়েছে, "কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।" এহেন পোস্টের পরেই মন ভেঙেছে দীপিকা অনুরাগীদের। তারাও বহুদিন ধরে প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন। যখন সেই সুযোগ , ঠিক তখনই নতুন ছবি থেকে ছিটকে গেলেন। ফলে অপেক্ষা বাড়ল দীপিকা ভক্তদের।
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের