নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাকৃতিক দুর্যোগে জলমগ্ন গোটা শহর। এই পরিস্থিতিতে শহরের প্রতি সহমর্মিতা জানিয়ে মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জেলার পুজোগুলির ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দিলেন আগাম সতর্ক বার্তাও।
সূত্রের খবর, মহালয়ার আগে থেকেই শহরের একাধিক পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে প্রায় ৩০০০ এর কাছাকাছি পুজো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবারও দক্ষিণ কলকাতার একাধিক নামী পুজোর উদ্বোধনের কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বৃষ্টিজনিত কারণে তা স্থগিত রাখা হয়। মুখ্যমন্ত্রী জানান, কলকাতার উদ্বোধনগুলি বুধবার থেকে শুরু হবে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ থেকে পুজোর উদ্বোধন শুরু করেন। কাকদ্বীপের পুজো উদ্বোধনের মধ্য দিয়ে জেলার অনুষ্ঠানের যাত্রা শুরু করেন তিনি। ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জেলার পুজো উদ্যোক্তাদের প্রতি আগাম সতর্কবার্তা দেন। তিনি জানান, ' দক্ষিণ ২৪ পরগনার মানুষের বলবো পঞ্চমী থেকে ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তাণ্ডবের কোনো আশঙ্কা নেই এখনও। তাই আগে থেকেই সতর্ক থাকা ভালো।'
জেলার প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ' যদি বাড়াবাড়ি কিছু হয় সেক্ষেত্রে জেলা প্রশাসক ডিএম, পঞ্চায়েত প্রধান সকলেই জানেন আমাদের যে রিলিফ ক্যাম্প আছে সেখানে ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করে দেবেন।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের