68c273063868b_WhatsApp Image 2025-09-10 at 11.52.29 PM
সেপ্টেম্বর ১১, ২০২৫ দুপুর ০২:০২ IST

কলকাতার আঙিনায় রাজকীয় শান্তি , পরেশনাথ জৈন মন্দিরের অজানা কাহিনি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অনেকের কাছে কলকাতা মানে সংস্কৃতি , ইতিহাস ও ঐতিহ্যের একটি  শহর। এই শহরে যেমন আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো রাজকীয় স্থাপত্য , তেমনি আছে কিছু আধ্যাত্মিক স্থান। যেগুলো শহরের কোলাহলের মাঝেই শান্তি খুঁজে নিতে সাহায্য করে। এর মধ্যে অন্যতম হল পরেশনাথ জৈন মন্দির।

মন্দিরের পরিচয়
স্থানীয়ভাবে এই মন্দিরকে অনেকে “শ্রীরিশভনাথ জৈন মন্দির” বললেও , ভ্রমণকারীরা মূলত চেনে “পরেশনাথ মন্দির” নামে। ১৮৬৭ সালে ব্যবসায়ী সেঠ চন্দ্রমণি সিংহির উদ্যোগে এটি নির্মিত হয়। মন্দিরে পূজিত দেবতা হলেন জৈন ধর্মের ২৩ তম তীর্থঙ্কর ভগবান পরশনাথ।

স্থাপত্য ও সৌন্দর্য
পুরো মন্দির মার্বেল পাথরে গড়া। যার প্রতিটি অংশে সূক্ষ্ম কারুকাজ রয়েছে। দেয়ালে রঙিন কাচের কাজ সহ সোনালি সজ্জা মন্দিরকে রাজকীয় রূপ দিয়েছে।চারপাশে বাগান , কৃত্রিম সরোবর সহ পদ্মফুলে ভরা জলাশয় শান্ত পরিবেশ তৈরি করে। ভেতরে ঝাড়বাতি ও শোভাময় মূর্তি ফটোগ্রাফারদের কাছে বিশেষ আকর্ষণীয়।

কলকাতার পোরেশনাথের মন্দির 

ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব
প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ভক্তদের ভিড় থাকে। বিশেষ দিন পরশনাথ জয়ন্তীতে হাজার হাজার ভক্তের সমাগম হয়। জৈন সম্প্রদায়ের জন্য এটি আধ্যাত্মিক কেন্দ্র হলেও ভ্রমণকারীদের কাছেও সমান জনপ্রিয়।

ভ্রমণকারীদের অভিজ্ঞতা
শহরের ভেতরেই এত শান্ত পরিবেশ অনেককে অবাক করে দেয়। সকালে বা বিকেলের আলোয় বাগান সহ সরোবর মন্দিরকে অন্য রূপ দেয়। যারা ইতিহাস , স্থাপত্য সহ ধর্মীয় সংস্কৃতিতে আগ্রহী , তাদের জন্য এটি নিখুঁত জায়গা।

কাছেপিঠে দেখার জায়গা
এই মন্দিরের কাছেপিঠে দেখার জায়গার মধ্যে  রয়েছ -
১)  রাজা রামমোহন রায়ের বাড়ি 
২) শোভাবাজার রাজবাড়ি 
৩) কুমোরটুলি 
৪) শোভাবাজার মেট্রো স্টেশন থেকে শুরু হওয়া পুরোনো কলকাতার লেন ইত্যাদি।

কীভাবে পৌঁছাবেন?
ঠিকানা : বেলগাছিয়া রোড, মানিকতলা, উত্তর কলকাতা
নিকটবর্তী মেট্রো স্টেশন : শোভাবাজার সুতানুটি / গিরিশ পার্ক
শিয়ালদহ থেকে দূরত্ব : প্রায় ১৫ মিনিটের পথ (ট্যাক্সি বা অটোয়)

ভ্রমণ টিপস
ভোরবেলা গেলে মন্দিরের পরিবেশ সবচেয়ে শান্ত ও মনোমুগ্ধকর লাগে। মন্দির চত্বরে ফটোগ্রাফির জন্য বিশেষ অনুমতি প্রয়োজন হতে পারে। ভেতরে জুতো পরা নিষেধ , তাই সঙ্গে মোজা রাখলে সুবিধা হবে।

সব মিলিয়ে , পরেশনাথ জৈন মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়। বরং শিল্প , ইতিহাস সহ শান্তির মেলবন্ধন। কলকাতায় এলে একবার ঘুরে আসতেই হবে পরেশনাথের মন্দির থেকে।

আরও পড়ুন

ট্রেনে টিকিটের ঝক্কি অতীত , এবার সড়কপথে কলকাতা থেকেই মিলবে সরাসরি চেন্নাই এক্সপ্রেস
জুলাই ১৫, ২০২৬

দূরপাল্লার যাত্রীদের সুবিধার নতুন উদ্যোগ

মহিষাদলের রথে যাওয়া আরও সহজ, রাত পর্যন্ত চলবে স্পেশ্যাল লঞ্চ পরিষেবা
জুলাই ১৫, ২০২৬

রথযাত্রার দিনে বাড়তি লঞ্চের ব্যবস্থা

রথযাত্রা উপলক্ষ্যে ১৫ই জুলাই থেকে চলবে বিশেষ ট্রেন, প্রকাশিত সম্পূর্ণ সময়সূচি
জুলাই ১২, ২০২৬

পুরী যাওয়ার জন্য একাধিক স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল

রোবটের বিয়ে ঘিরে চমক ! AI এর শপথে জমল মস্কোর অভিনব আয়োজন
জুলাই ১২, ২০২৬

হিউম্যানয়েড রোবটের সক্ষমতা তুলে ধরতেই এই ব্যতিক্রমী প্রযুক্তি প্রদর্শনী

ঘুরতে গিয়ে মদের নেশায় সঙ্গী নিয়ে উদ্যাম ফুর্তি , এবার পর্যটকদের লাগাম টানবে সরকার
জুলাই ১২, ২০২৬

আইআইটি খড়গপুরের সমীক্ষার ভিত্তিতে তৈরি  তথ্যনির্ভর পর্যটন পরিকল্পনা

বয়স হার মানে ইচ্ছাশক্তির কাছে! ৭৬ -এও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন রবীন্দ্রনাথ
জুলাই ০৮, ২০২৬

সংসারের দায় কাধে নিয়ে আজও কলকাতার রাস্তায় ভাড়ার হলুদ ট্যাক্সি চালিয়ে চলেছেন রবীন্দ্রনাথ সরকার

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...