নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সোমবার সন্ধ্যায় রক্তাক্ত হয়েছে রাজধানী। লালকেল্লার মতো হাই প্রোফাইল এলাকায় ভয়াবহ বিস্ফোরণে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। জারি করা হয়েছে হাই সিকিউরিটি অ্যালার্ট। এই আবহে কলকাতার নিরাপত্তায় কোনও খামতি থাকবে না বলে জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।
সূত্রের খবর, মঙ্গলবার উচ্চপদস্থ পুলিশকর্মীদের নিয়ে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কলকাতাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তায় কোনও খামতি থাকবে না।“ আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে। সেই জন্য ইডেনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সিপি।
লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বিস্ফোরণস্থলও পরিদর্শন করেন শাহ। বন্ধ মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ। সন্দেহভাজন ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের