নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - গ্রেফতারের পর এবার দিনহাটা থানায় পৌঁছালেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। কলকাতা থেকে দীর্ঘ পথ পেরিয়ে বৃহস্পতিবার ভোরে তাকে দিনহাটায় নিয়ে আসে পুলিশ। বৃহস্পতিবারই তাকে মহকুমা আদালতে পেশ করা হবে। কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে এই গ্রেফতারি ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বুধবার সকালে ফুলবাগানের ফ্ল্যাট থেকে উদয়ন গুহকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। অভিযোগ, দিনহাটা মহকুমা হাসপাতালে শিশুদের পিকু ইউনিটের জন্য বরাদ্দ হওয়া অর্থের ব্যবহারে কোটি টাকার আর্থিক অনিয়ম, আত্মসাৎ এবং দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে পুলিশের দাবি।
গ্রেফতারের পর বুধবারই পুলিশি হেফাজতে কলকাতা থেকে দিনহাটার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। দীর্ঘ যাত্রার শেষে বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিট নাগাদ তাকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার উদয়ন গুহকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের