নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার রেলওয়ে এফসিকে ৩-০ গোলে হারিয়েছে লাল-হলুদ শিবির। জোড়া গোল করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠে এল লাল-হলুদ। সুপার সিক্সে যাওয়ার পথে আরও এক ধাপ এগোল তারা।
প্রথমার্ধে দুই গোল করে ইস্টবেঙ্গল। ২৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এর ঠিক তিন মিনিটের মধ্যে ফের গোল করেন সায়ন। ম্যাচের শেষ গোলটি করেন পরিবর্ত ফুটবলার নাসিব রহমান। ম্যাচে লাল কার্ড দেখেছেন চাকু মান্ডি। পরের ম্যাচে তার অভাব বোধ করতে পারে ইস্টবেঙ্গল।
প্রথমার্ধে পুরো দাপটের সঙ্গে ফুটবল খেলে ইস্টবেঙ্গল। তবে মাত্র দুটি গোলেই থেমে থাকে। দ্বিতীয়ার্ধে চেষ্টা করলেও ম্যাচের হাল ধরতে পারেনি রেলওয়ে। ভুল পাসিং সহ অগোছালো ফুটবল খেলতে শুরু করে মেহতাব হোসেনের দল। শেষে কাঁটা ঘায়ে নুনের ছিটে দেন নাসিব। রেলওয়ের বর্তমান কোচ মেহতাব হোসেন। একসময় ইস্টবেঙ্গলে জাঁকিয়ে ফুটবল খেলেছেন। রেলওয়েকে দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দেন তিনি।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের