নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের কলেজ- বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট নিয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করাতে রাজ্য বাধা দিচ্ছে। তবে হাইকোর্টে সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করল রাজ্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট না হওয়া নিয়ে রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই মামলার শুনানিতে সায়ানের দাবি উড়িয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতে স্পষ্ট জানান, রাজ্য কোনওদিনও ছাত্রভোটে বাধা দেয়নি। বরং ২০১৩ সালে একটি সার্কুলার জারি করে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছিল সরকার। কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির পক্ষ থেকেই ভোট করাতে অনীহা দেখানো হয়েছে।
রাজ্যের আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, কোন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় ভোট করছে না, তার নির্দিষ্ট তথ্য রাজ্যকে দিতে হবে। এরপরেই বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন রাজ্যের প্রায় ৩৬৫টি কলেজ এবং ১০টি বিশ্ববিদ্যালয়কে মামলায় পক্ষভুক্ত করার। আদালতের পক্ষ থেকে আগামী ১০ নভেম্বর মামালার পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে।
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের