নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন আত্মহত্যা করল এক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। মৃত ঈশিতা চক্রবর্তী (১৮)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঈশিতা বসিরহাট টাউন হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। চলতি বছরে তার পরীক্ষার কেন্দ্র পড়েছিল বিরামনগর হাই স্কুলে। বৃহস্পতিবার নির্ধারিত পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসে। রাতে স্বাভাবিক খাওয়াদাওয়ার পর নিজের ঘরে বিশ্রাম নিতে যায়। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন।

দীর্ঘ সময় কোনও সাড়া মেলায় উদ্বেগ বাড়ে। বাধ্য হয়ে ঘরের দরজা ভাঙতেই চক্ষু চড়কগাছ। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে তরুণী। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এদিন পাশের বাড়ির এক সহপাঠী বান্ধবীর সঙ্গে ঈশিতার কথাকাটাকাটি হয়েছিল। হয়তো সেই কারণেই মানসিক আঘাত পেয়ে এমন পদক্ষেপ। এলাকাবাসীর বক্তব্য, ছোটখাটো বিবাদ এত বড় পরিণতি ডেকে আনবে তা কেউ ভাবতে পারেনি। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে অভিযুক্ত বান্ধবীর পরিবার।
অভিযুক্তের মা মিতা বিশ্বাস জানান, 'আগের দিন দু'জনেরই পরীক্ষা খারাপ হয়েছিল। মেয়েটা বাড়িতে এসে তার মাকে এর জন্য দোষারোপ করেছিল। পাড়ার সবাই জানে, ওদের বাড়িতে প্রায় দিনই ঝামেলা লেগে থাকে। ঈশিতা একটু তার বাবার মতো অল্পতেই রেগে গিয়ে চেঁচামেচি করত। আমার মেয়ে আগের সেমিস্টারে তাকে বলে পাশ করিয়েছিল। দু'জনের মধ্যে এমন কিছু ঝামেলা কখনও হয়নি'।
অন্য প্রতিবেশী সুদেব বিশ্বাস জানান, 'সকালে হঠাৎ ঈশিতার বাবা আমার বাড়িতে গিয়ে বলছিলেন, তাড়াতাড়ি এসো মেয়ের বড় বিপদ। আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখি দরজা ভাঙা হয়েছে। বাবা-মা, দাদু-ঠাকুমা, দুই বোন মিলে সুখী পরিবার ছিল। তারপরও কেন এমন করল বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করে প্রকৃত কারণ বের করুক এটাই চাই'।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...