নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR মামলায় বড়সড় নির্দেশ দিল হাইকোর্ট। বাংলায় কীভাবে চলছে SIR প্রক্রিয়া তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করল আদালত। ১৮ নভেম্বরের মধ্যে বিস্তারিত তথ্য জানাতে হবে কমিশনকে।
সূত্রের খবর, বাংলায় SIR প্রক্রিয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন থেকে আদালত পর্যন্ত শুরু হয়েছে তর্ক-বিতর্ক। আর এই SIR প্রক্রিয়াকে নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী পিন্টু কারার। মামলায় তিনি আদালতের কাছে আবেদন জানান, SIR প্রক্রিয়ার মেয়াদ বাড়ানো হোক এবং আদালতের নজরদারিতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হোক।
এই মর্মে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে বেঞ্চ নির্দেশ দেয়, জাতীয় নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে বাংলায় কোন প্রক্রিয়ায় ও কী ভিত্তিতে SIR পরিচালিত হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই হলফনামা ১৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।
শুনানিতে মামলাকারীর আইনজীবী সওয়াল করেন, '২০০২ সালের তথ্যের ভিত্তিতে কেন SIR করা হচ্ছে?' তার দাবি, ২০২৫ তথ্যের উপর ভিত্তি করে SIR হওয়া উচিত। পাল্টা জবাবে, জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী জানান, '২০০২ সালে শেষবার এসআইআর করা হয়েছিল। সেই সময় যাদের নাম ভোটার তালিকায় ছিল, তাদের নতুন নথি দিতে হবে না।'
শুনানিতে মামলাকারীর পক্ষ থেকে BLO দের নিরাপত্তার বিষয়টিও উঠে আসে। মামলাকারীর আইনজীবী জানান, রাজ্যের নানা জায়গায় বিএলওরা হুমকির মুখে পড়ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদিও আদালতের পক্ষ থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের