নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR এর খসড়া ভোটার তালিকাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠছে রাজ্যের একাধিক এলাকা থেকে। এই ইস্যুতেই সোমবার কলকাতার নেতাজি ইন্ডোরে রাজ্যের সমস্ত BLA দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলের বুথ লেভেল এজেন্ট সহ বিএলএ-২-দের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এই সভার আয়োজন। কলকাতা ও সংলগ্ন জেলার ৪০টি বিধানসভার বিএলএ, বিএলএ-২ সহ সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মীদের এই বৈঠকে ডাকা হয়েছে। শাসক দলের অভিযোগ, SIR খসড়া তালিকায় বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে বিজেপির রাজনৈতিক চক্রান্ত। এমনকি নির্বাচন কমিশনও সেই ষড়যন্ত্রে বিজেপিকে সহযোগিতা করছে।
পূর্বেই মুখ্যমন্ত্রী নিজের ভবানীপুরের কেন্দ্রের BLA দের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছিলেন কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। দরকার পড়লে ঘরে ঘরে গিয়ে নজরদারির নির্দেশও দেন তিনি। এই পরিস্থিতিতে কীভাবে বুথ স্তরে নজরদারি আরও শক্ত করা যায় তা ঠিক করতেই সোমবারের এই বৈঠক। সভায় উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব। সকাল ১১টার মধ্যে সভা শুরু হওয়ার কথা।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের