নিজস্ব প্রতিনিধি, মুম্বই - গত আইপিএল মরশুমে ২৪ কোটির মান রাখতে পারেননি ভেঙ্কটেশ আইয়ার। ১১ ইনিংসে মাত্র ১৪২ রান করেছেন। এরপরই চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এমনকি টাকার অঙ্ক তুলেও তাকে কটাক্ষ করেন সমর্থকরা। এবার নিন্দুকদের জবাব দিয়েছেন ভারতীয় তারকা।
সাইনরাইজার্স হায়দরাবাদে বিক্রি করা হবে ভেঙ্কটেশ আইয়ারকে। যদিও কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে বরাবরই তার ওপর ভরসা রেখেছে নাইটি শিবির।বহুদিন ধরেই এই সম্ভাবনা দৃঢ় হয়েছে। এই নিয়ে ভারতীয় ক্রিকেটার বলেছেন, "সত্যি বলতে আমার এই বিষয়ে কোনও ধারণাই নেই। কেকেআর ম্যানেজমেন্টের তরফেও এ বিষয়ে কিছু বলা হয়নি।"
সমালোচকদের কটাক্ষ উড়িয়ে দিয়ে ভেঙ্কটেশ বলেছেন, "ওরা কী ভাবছে সেটা ভাবতে যাব কেন? এটা আমার জীবন, আমার খেলা, আমার কেরিয়ার, দল আমার জন্য এত টাকা খরচ করেছে নিশ্চয়ই কিছু ভেবে। বাকিদের মাথাব্যথা থাকার দরকার নেই। যে আইপিএল খেলতে চেয়েছে তার কাছে ২০ লক্ষ টাকাও বড় অঙ্ক। এত বছরে এটাই আমি বুঝেছি। কাদের গুরুত্ব দেবে সেটা ক্রিকেটারদের নিজস্ব ব্যাপার। যাদের সঙ্গে আমার জীবন প্রত্যক্ষ ভাবে জড়িত শুধু তাদেরই উত্তর দেওয়ার দায়বদ্ধতা রয়েছে আমার। বেকার কাউকে নয়।"
ভেঙ্কটেশ আরও যোগ করেছেন, "দলের সঙ্গে আমি মানিয়ে নিতে পারব কি না সেটাও তো দেখতে হবে। কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি স্যরের একটা কথা আজও মনে রেখেছি। উনি বলেছিলেন, ‘দিনের শেষে আপনার হাতে ১২০টা ইউনিট রয়েছে। দল তৈরি হয়ে গেলে কার পিছনে কতটা খরচ করেছি তা দেখার দরকার পড়ে না। দলই আসল ব্যাপার।"
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের