693d68431344e_WhatsApp Image 2025-12-13 at 08.18.45
ডিসেম্বর ১৩, ২০২৫ বিকাল ০৬:৫১ IST

খেলা হবের বদলে প্রতারিত দর্শক খেলা দেখিয়ে দিয়েছে , মেসি কান্ডে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে যে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা নিয়ে এবার শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ঝড়। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের গ্রেফতারির পর অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। একদিকে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। অপরদিকে, সুজিত বোস ও অরূপ বিশ্বাসের পদত্যাগের দাবিও তুলেছেন তিনি।

যুবভারতীতে দর্শকদের ক্ষোভ, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনার পর থেকেই উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই আবহেই আগেই মূল উদ্যোক্তাকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই দাবিতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতে রাজ্য সরকারকে একের পর এক তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ঘটনার পর বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ' ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বোসের ব্যবসা, দর্শকদের দুরবস্থাতে পরিণত হয়েছে।' শুধু উদ্যোক্তার গ্রেফতারেই সন্তুষ্ট নন, রাজ্যের দুই মন্ত্রীর গ্রেফতারির দাবিও তোলেন। একই সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি।

শুভেন্দু অধিকারী আরও বলেন, 'যুবভারতীতে মেসি ঢোকা মাত্রই অন্তত ১০০ জন নেতা-মন্ত্রীর পাশাপাশি তাদের আত্মীয়-পরিজন ও অনুগামীরা তাকে ঘিরে ধরেন। এর ফলে গ্যালারিতে বসে থাকা দর্শকদের পক্ষে মেসিকে দেখার কোনও সুযোগই ছিল না। টিকিট কেটে মাঠে ঢুকেও দর্শকরা বঞ্চিত হয়েছেন।'

এই ঘটনাকে ভোটমুখী প্রচারের সঙ্গে জুড়ে কটাক্ষ করে শুভেন্দু লেখেন, 'ভোটের আগে লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে ‘খেলা হবে’ করতে গিয়েছিলেন। উল্টে প্রতারিত দর্শকই খেলা দেখিয়ে দিয়েছে।' পাশাপাশি যুবভারতীতে উপস্থিত সমস্ত দর্শকের টিকিটের টাকা ১০০ শতাংশ ফেরত দেওয়ার দাবি তুলেছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন

বৃষ্টির বিরাম নেই বাংলায় ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
সেপ্টেম্বর ০১, ২০২৬

জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া

বিতর্ক পিছু ছাড়ছে না অভিষেকের! ক্যামাক স্ট্রিট কাণ্ডের তদন্তে লালবাজারের সায়েন্টিফিক উইং
আগস্ট ৩১, ২০২৬

ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ

ভুটানে বৃষ্টি নামতেই এবার হড়পা বানের আশঙ্কা বাংলায়! নেপালের আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারের ৩ গ্রামে
আগস্ট ৩১, ২০২৬

বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ

মহিলারা ঘরেই থাকুন, বাইরে এলেই ধ্বংস! মুফতির মন্তব্যে কেরালায় তুমুল বিতর্ক
আগস্ট ৩১, ২০২৬

সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়

রাজ্য জয়েন্টে কাউন্সেলিং নিয়ে বড় সিদ্ধান্ত, ভর্তি পড়ুয়ারাও পাবেন নতুন সুযোগ
আগস্ট ৩১, ২০২৬

আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে

আগস্ট শেষ, ফয়সালা নেই , প্রতীকের লড়াইয়ে ফের কমিশনকে চিঠি মমতার
আগস্ট ৩১, ২০২৬

বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা

মুখে মদের গন্ধ, যন্ত্রে কম হিসাব ! পুজোর আগেই ব্রেথ অ্যানালাইজার নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের
আগস্ট ৩১, ২০২৬

মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে নতুন টানাপোড়েন , পাল্টা FIR কপি চাইল অভিষেক
আগস্ট ৩১, ২০২৬

মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের

চাকরিহারা যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে , ২০২৭ পর্যন্ত বহাল চাকরি
আগস্ট ৩১, ২০২৬

৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে

সল্টলেকের দূর্গাপুজোয় এবার নতুন উদ্যোগ ! দৃষ্টিহীনদের জীবনে ফিরবে আলোর উৎসব
আগস্ট ৩১, ২০২৬

পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের চোখরাঙানি ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
আগস্ট ৩১, ২০২৬

দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব, থানায় হাজিরা এড়ালেন ডেরেক
আগস্ট ৩১, ২০২৬

হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন

একই দোকানে ফের আগুন , শিয়ালদহ স্টেশনের ঘটনায় প্রশ্নের মুখে রেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা
আগস্ট ৩১, ২০২৬

দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর

মেয়ের বিয়ের কথা গোপন , কন্যারত্নের টাকা চাইতেই বিপত্তি ! গ্রেফতার বাবা-সহ ৩
আগস্ট ৩১, ২০২৬

স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন

ব্যস্ত শিয়ালদহে খাবারের দোকানে আগুন, ঘন ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর
আগস্ট ৩১, ২০২৬

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের