নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সাতসকালে বহুতল থেকে উদ্ধার হলো গৃহবধূর নিথর দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলেই মনে করছেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম এনাক্ষী দাস। স্বামী ও সন্তান নিয়ে গড়িয়া স্টেশন চত্বরে বসবাস করতেন তিনি। জীবনসঙ্গী সৌমিক দাস পেশায় একজন অধ্যাপক। প্রায় ৪ বছর আগে তারা ওই আবাসনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতে শুরু করেন। প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা ছিল না বলেই জানা যাচ্ছে। রবিবার সকালে পরিচারিকা রিংকু অধিকারী কাজে এসে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সন্দেহ করেন।

এরপর এক প্রতিবেশীর কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢোকেন তিনি। প্রবেশ করেই আঁতকে ওঠেন রিংকু দেবী। দেখেন, দম্পতির ৮ বছরের অসুস্থ ছেলে এক ঘরে ঘুমিয়ে রয়েছে। পাশের রুমে মশারি টাঙানো বিছানার উপর পড়ে রয়েছে গৃহবধূর নিথর দেহ। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন পরিচারিকা। শব্দ শুনে অন্যান্যেরা ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।
তদন্তে প্রকাশ, এই ঘটনার সময় থেকেই সৌমিক দাস পলাতক। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে হত্যা করেই তিনি পালিয়েছেন। তবে কী কারণে এই কাণ্ড, তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এমন নৃশংসতার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বাসিন্দাদের মধ্যে।
আবাসনের এক বাসিন্দা জানান, ‘পরিচারিকার চিৎকার শুনে আমরা দৌড়ে যাই। ভেতরে ঢুকে যা দেখলাম তা ভাবলে এখনো গা শিউরে উঠছে। ওই দম্পতি খুবই শান্ত স্বভাবের ছিলেন ও কারও সঙ্গে তেমন কথাও বলতেন না। অধ্যাপক বাবুকে আমরা যথেষ্ট শিক্ষিত ও ভদ্র মানুষ বলেই জানতাম। তিনি এমন কাজ করতে পারেন তা বিশ্বাস করা কঠিন। কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য। এখন তার ভবিষ্যৎ কী হবে? আমরা এখন নিজেদের সুরক্ষা নিয়ে আতঙ্কে রয়েছি'।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...