নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ক্রুজ মামলা ভুলে ব্যাডস অফ বলিউডের মাধ্যমে নিজেকে নতুন জীবন শুরু করেছেন আরিয়ান খান। কিছুদিন আগে হাইকোর্টে আরিয়ানের বিরুদ্ধে মামলা করেও লাভ হয়নি নারকোটিক্স ব্যুরো প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ের। তার বিরুদ্ধেই রায় দেওয়া হয়। এবার সেই মামলায় নয়া মোড়। দ্য ব্যাডস অফ বলিউড মুক্তির পর থেকে তাঁর স্ত্রী সহ বোন ট্রোলিংয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। ওয়াংখেড়ে শাহরুখের রেড রিলিজ সহ নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। সেই মামলায় এবার চিঠি পেলেন শাহরুখ।
ওয়াংখেড়ের পক্ষে উপস্থিত হয়ে জ্যেষ্ঠ আইনজীবী সন্দীপ শেঠি বলেন, "এই সিরিজের প্রসঙ্গে, আমাকে, আমার স্ত্রী সহ আমার বোনকে ট্রোল করার মতো পোস্ট রয়েছে। এটি মানহানিকর। এটা খুবই মর্মান্তিক। আসামিরা অবশ্যই সেই পোস্টগুলিকে সমর্থন করছেন না।" মামলার মূল বিষয় হল, আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজে তাঁকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করা হয়েছে। আইন পরিসেবার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগকে খাটো করে দেখানো হয়েছে। তাঁর মতে, এই ধরনের গল্প উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি ধিক্কার তৈরি করে।
সিরিজটির এক দৃশ্যে ‘সত্যমেব জয়তে’ সংলাপ উচ্চারণের পর একটি অশ্লীল ইঙ্গিত দেখানো হয়, যা সমীরের মতে জাতীয় সম্মান আইন, ১৯৭১ অনুসারে গুরুতর অপরাধ। সমীরের মতে , শুধু তাকেই নয় , মাদকবিরোধী সংস্থাগুলোর ভাবমূর্তি নষ্ট হয়েছে। এগুলি আরিয়ান ও তার মামলার মাঝে একটু নেতিবাচক দিকও তুলে ধরে। এই মামলায় বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব, শাহরুখ খান, গৌরী খান, নেটফ্লিক্স, X Corp , গুগল, মেটা ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি জন ডো-র বিরুদ্ধেও সমন জারি করেছেন। আদালত আগামী সাত দিনের মধ্যে প্রত্যেককে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।
ওয়াংখেড়ের দাবি , সিরিজ থেকে ওই সমস্ত দৃশ্য সরাতে হবে। ওয়াংখেড়ে তাঁর আবেদনে ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছেন। এই টাকা তিনি ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালকে দান করতে চান। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০শে অক্টোবর।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের