নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুলিশি অনুমতি নিয়ে জটিলতার মধ্যেই আন্দোলনের পথে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী হিংসা, হকার উচ্ছেদ এবং বিরোধী কণ্ঠরোধের অভিযোগ তুলে মঙ্গলবার রাস্তায় নামার ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন কর্মসূচির অনুমতি না দিলেও পিছিয়ে আসবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবার কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধরনা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির জন্য আগেই পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। মঞ্চ নির্মাণ এবং মাইক ব্যবহারের অনুমতিও চাওয়া হয়। কিন্তু কর্মসূচির ঠিক আগের দিন প্রশাসনের পক্ষ থেকে স্থান পরিবর্তনের কথা জানানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাতদিন আগে আবেদন করা হলেও শেষ মুহূর্তে বাধা দেওয়া হচ্ছে।
মমতার অভিযোগ, বিরোধী রাজনৈতিক কর্মসূচি বানচাল করার চেষ্টা চলছে। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসা দলীয় নেতা-কর্মীদেরও পথে আটকানোর পরিকল্পনা করা হতে পারে। তবে এই পরিস্থিতিতেও আন্দোলন থেকে একচুল সরতে নারাজ তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুলিশ যদি নির্ধারিত স্থানে কর্মসূচির অনুমতি না দেয়, তাহলে যেখানে তাকে আটকে দেওয়া হবে সেখানেই বসে পড়বেন। এমনকি কেউ উপস্থিত না থাকলেও তিনি একাই আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ছিল স্পষ্ট চ্যালেঞ্জের সুর। তিনি বলেন, 'গ্রেফতার করতে হলে করুন, মারতে হলে মারুন। কিন্তু আমি আন্দোলনের অধিকার ছাড়ব না।' একইসঙ্গে বাংলায় গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ না মিললে জাতীয় রাজধানী দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের