নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গীতাপাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সহ প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজনীতি বাংলার সামাজিক সম্প্রীতি ও জীবনযাত্রার উপর আঘাত করছে অভিযোগ তুলেছে অভিষেক। তার দাবি, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
শনিবার সাংবাদিক বৈঠকে গীতাপাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের প্রসঙ্গ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, ' এখন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মানুষকে মারছে বিজেপি। এরা যদি বাংলায় ক্ষমতায় আসে, তখন কী করবে?' প্রধানমন্ত্রীকেও একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কটাক্ষ, 'প্রধানমন্ত্রী স্বয়ং মাছ খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।'
বিজেপিকে কটাক্ষ করে অভিষেক আরও বলেন, ' কে কী বিক্রি করবে চাউমিন না চিকেন প্যাটিস দিল্লির বাবারা ঠিক করবে?' শুধু খাদ্য রাজনীতিই নয়, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অভিষেকের মন্তব্য, 'রাম মন্দির হয়ে গেছে, অথচ এখন আর ‘জয় শ্রীরাম’ শোনা যায় না। যে রাম দুর্গার পুজো করেছিলেন, সেই দুর্গার পরিচয় নিয়েই আজ প্রশ্ন তোলা হচ্ছে।' তার অভিযোগ, বিজেপি ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের