6a29819a7b814_Gallery_1781104927512
জুন ১০, ২০২৬ রাত ০৯:৫০ IST

কাটমানি কাণ্ডে রাস্তায় গ্রামবাসীরা! তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সরকারি প্রকল্পের নামে আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার দাবিতে তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িহাট এলাকায়। তবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িহাট ২ নম্বর অঞ্চলের তৃণমূলের প্রধান পিংকি বর্মন মণ্ডল, স্থানীয় বুথ সভাপতি তসলিম ব্যাপারী, পঞ্চায়েত সদস্য শেফালী বর্মন ও তৃণমূল নেতা রঞ্জিত বর্মনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হন এলাকাবাসী। তাঁদের দাবি, সরকারি ঘর দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়েছে। কারও কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়েছে। আবার কারও কাছ থেকে ১০ হাজার, এমনকি ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে দাবি।

গ্রামবাসীদের বিস্তর অভিযোগ মূলত প্রধান পিংকি বর্মন মণ্ডলের স্বামী গৌতম বর্মনের বিরুদ্ধে। বর্তমানে বিজেপি সরকার গঠনের পর থেকেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে আরও বেশি সরব হচ্ছেন। এই আবহে টাকা ফেরতের দাবিতেই বৃহস্পতিবার হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। এরপর প্রত্যেকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হয়।

বিক্ষোভকারী ফুলমালা বর্মন বলেন, 'আমার স্বামী বিজেপি করার অপরাধে ওরা বাড়িতে গিয়ে ৫ হাজার টাকা জরিমানা নিয়েছিল। আবার লোক দিয়ে মারধরও করা হয়। এরপর ঘর দেওয়ার নাম করে আলাদাভাবে আরও ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। দলের কারণেই আজ আমার স্বামী প্রাণ হারিয়েছেন। আমরা এখন আমাদের ওই অন্যায়ভাবে নেওয়া টাকা ফেরত চাই'।

বিজেপির এক কর্মী জানান, 'তৃণমূলের প্রধান, পঞ্চায়েত থেকে শুরু করে দলীয় নেতৃত্ব সবাই কাটমানিতে যুক্ত। সাধারণ মানুষ সুযোগ খুঁজছিল। এখন সুযোগ পেয়ে যারা বিক্ষোভ করছে তাদের থেকে প্রচুর টাকা নেওয়া হয়েছে। দলীয়ভাবে আমরা মানুষের পাশে আছি। এতদিন গণতন্ত্র হরণ করে ছিল তৃণমূল। এখন মানুষ স্বাধীন। তাই তাদের চাওয়া পাওয়া আমাদের কাছে জানাচ্ছে'।

আরও পড়ুন

সাগরদিঘিতে ঝোপ থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার , খুনের অভিযোগে চাঞ্চল্য
আগস্ট ০৪, ২০২৬

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

অতিরিক্ত দাম রুখতে বাজারে বিধায়ক, সবজি বিক্রেতাদের সতর্কবার্তা
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক

বিভিন্ন দাবিতে কোচবিহারে আশা কর্মীদের বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ মিছিল
আগস্ট ০৪, ২০২৬

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

মিরিক-শিলিগুড়ি সড়কে ধস, গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
আগস্ট ০৪, ২০২৬

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের