নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জিএসটির কৃতিত্ব আসলে রাজ্যের, কেন্দ্রের কোনও অবদান নেই মহালয়ার দিনে একাধিক পুজো উদ্বোধনের মঞ্চ থেকে এমনই কটাক্ষ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পরেই পাল্টা সুর চড়ালেন তিনি।
সূত্রের খবর, সোমবার থেকে সারা দেশে কার্যকর হচ্ছে নতুন জিএসটি। এর ফলে একাধিক পণ্যের দাম কমতে চলেছে। সেই প্রসঙ্গে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তার বক্তব্যে কেন্দ্রের ভূমিকাকেই প্রধান করে তোলা হয়। তবে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, 'কাটল টাকা আমাদের, প্রচার হচ্ছে ওঁদের।'
মুখ্যমন্ত্রীর দাবি, বিমা থেকে জিএসটি তুলে নেওয়ার প্রস্তাব প্রথমে রাজ্যই দিয়েছিল। 'মানুষের কষ্ট হচ্ছিল, তাই আমি কেন্দ্রকে চিঠি লিখেছিলাম। এর কৃতিত্ব সম্পূর্ণ রাজ্যের।' এদিন তিনি আরও অভিযোগ করেন, জিএসটির কারণে রাজ্যের রাজস্ব ক্ষতি হচ্ছে প্রায় ২০ হাজার কোটি টাকা। শুধু বিমা ক্ষেত্রেই রাজস্ব লোকসান দাঁড়িয়েছে প্রায় ৯০০ কোটি টাকা।
রবিবার মহালয়ার পুণ্যতিথিতে কলকাতার একাধিক পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেলিমপুর পল্লী থেকে শুরু করে বাবুবাগান, বান্ধব সম্মিলনী, যোধপুর পার্ক ৯৫ পল্লী— ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন বহু পুজো। সেখান থেকেই একদিকে যেমন বাংলা ও বাঙালি অস্মিতা রক্ষার বার্তা দেন তিনি, অন্যদিকে নয়া জিএসটি নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের