নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - হুমকি-সহ তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলার নওশাদ আলম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায়। যদিও ধৃত ব্যক্তির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এখনও পর্যন্ত আইনত প্রমাণিত হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নওশাদ আলমের বিরুদ্ধে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ আদায়ের অভিযোগ উঠছিল। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতি ও তোলাবাজির পুরোনো মামলার ফাইল খুলে তদন্ত শুরু করে পুলিশ। এই পরিস্থিতিতে তিনি কাশ্মীরে আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে তিনি রাজ্যে ফিরছেন।
সেই অনুযায়ী টিটাগড় থানার একটি দল আগে থেকেই হাওড়া স্টেশনে অবস্থান নেয়। ট্রেন এসে পৌঁছতেই তাঁকে আটক করা হয়। এরপর সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। পরবর্তীতে নওশাদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় সেখানে স্থানীয়দের একাংশ জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের