নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এশিয়া কাপে সুযোগ না পেলেও। অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় এ দলের অধিনায়ক করা হয় শ্রেয়স আইয়ারকে। প্রথম টেস্টে খেলেছেন। তবে দ্বিতীয় টেস্টের আগেই কারণ না জানিয়ে ম্যাচ শুরুর আগে নিজের নাম প্রত্যাহার করলেন। এই নিয়ে ফের বিতর্কের শিরোনামে উঠে এলেন ভারতীয় ব্যাটার।
সূত্রের খবর , খেলা শুরুর আগে শ্রেয়স দল থেকে নাম সরিয়ে নিয়েছে। মুম্বই ফিরে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচকদের জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবে না। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শ্রেয়স না থাকায় ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন ধ্রুব জুরেল।
মঙ্গলবার থেকে লখনউয়ের স্টেডিয়ামে শুরু হয়েছে চারদিনের টেস্ট। জিই টেস্টে খেললেন না আইয়ার। আগেও অবাধ্যতার কারণে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সহ আইপিএলে অসামান্য খেলার পরেও দলে জায়গা হয়নি। এই নিয়ে রীতিমত হতাশ হয়ে পড়েন আইয়ার। তবে পরে তাকে সম্মান জানিয়ে ভারতীয় এ দলের অধিনায়ক করা হয়। তবে হঠাৎ তার এই সিদ্ধান্ত অবাক করেছে অনেককেই।
২ রা অক্টোবর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলতে নামবে ভারত। দলের মিডল অর্ডারে এখনও বিরাট কোহলির পরিবর্ত হিসাবে মাটি শক্ত করতে পারেননি কেউই। তবে অধিনায়ক শুভমন গিল হয়তো এবার থেকে ২ নম্বরেই খেলবেন। সেই জায়গায় অন্য স্থানেও জায়গা পাকা করতে পারেন আইয়ার। তবে ভারতীয় এ দলের হয়ে নিজেকে মেলে ধরতে পারলেই সেই সুযোগ পাবেন শ্রেয়স।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের