6a34e43b3573c_WhatsApp Image 2026-06-19 at 12.09.31
জুন ১৯, ২০২৬ দুপুর ০২:০৮ IST

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম  -  জঙ্গলের পথ ছেড়ে খাবারের খোঁজে লোকালয়ে এসেছিল হাতির দল।কিন্তু একটি কাঁঠাল গাছের লোভই ডেকে আনল মর্মান্তিক পরিণতি।গভীর কুয়োয় পড়ে মৃত্যু হলো একটি বাচ্চা হাতির। ঝাড়গ্রামের নয়াগ্রামে এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে , নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জের তপোবন জঙ্গল সংলগ্ন বাছুরখোয়া এলাকায় বুধবার গভীর রাতে প্রায় ২৫টি হাতির একটি দল প্রবেশ করে।একটি ইটভাটার কাছে থাকা কাঁঠাল গাছের ফল খেতে গিয়েছিল হাতিরা।সেই সময় দলের একটি বাচ্চা হাতি অসাবধানতাবশত কুয়োর মধ্যে পড়ে যায়।কুয়োটি বেশ গভীর হওয়ায় সে আর উপরে উঠতে পারেনি। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখতে পান হাতির দলটি এখনও ওই এলাকায় ঘোরাফেরা করছে।পরে দিনের আলো বাড়লে বাকি হাতিরা এলাকা ছেড়ে চলে গেলেও বাচ্ছাটির মা কুয়োর পাশেই দাঁড়িয়ে থাকে।

দীর্ঘক্ষণ ধরে শুঁড় নামিয়ে নিজের সন্তানকে উদ্ধার করার চেষ্টা করে সে।কিন্তু কুয়োর গভীরতার কারণে কোনওভাবেই বাচ্ছাটিকে উপরে তুলতে পারেনি।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁদাবিলা রেঞ্জের প্রতাপুর বিটের বন দফতরের কর্মীরা।উদ্ধারকাজ চালানোর জন্য প্রথমে মা হাতিটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।এরপর একটি জেসিবি মেশিন এনে কুয়োর চারপাশের মাটি কাটার কাজ শুরু হয়।বনকর্মীদের আশা ছিল বাচ্ছা হাতিটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।

কিন্তু দীর্ঘ সময় কুয়োর ভিতরে আটকে থাকার কারণে উদ্ধারকাজ শেষ হওয়ার আগেই মৃত্যু হয় বাচ্ছা হাতিটির।পরে কুয়োর একপাশ কেটে তাকে বাইরে বের করা হলে দেখা যায় তার শরীরে আর প্রাণ নেই।বন দফতরের প্রাথমিক অনুমান,দীর্ঘক্ষণ কুয়োর মধ্যে আটকে থাকার ফলে আতঙ্ক ও শ্বাসকষ্টের কারণেই মৃত্যু হয়েছে বাচ্ছা হাতিটির।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।বাচ্ছা হাতিটিকে বাঁচানোর জন্য মা হাতির দীর্ঘক্ষণ অপেক্ষা ও আপ্রাণ চেষ্টার দৃশ্য প্রত্যক্ষ করে আবেগপ্রবণ হয়ে পড়েন গ্রামবাসীরা। পাশাপাশি বনাঞ্চল সংলগ্ন এলাকায় থাকা খোলা ও অরক্ষিত কুয়োগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন দুর্ঘটনা রুখতে কী কী পদক্ষেপ নেওয়া যায় তা খতিয়ে দেখছে বন দফতর।

আরও পড়ুন

সাগরদিঘিতে ঝোপ থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার , খুনের অভিযোগে চাঞ্চল্য
আগস্ট ০৪, ২০২৬

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

অতিরিক্ত দাম রুখতে বাজারে বিধায়ক, সবজি বিক্রেতাদের সতর্কবার্তা
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক

বিভিন্ন দাবিতে কোচবিহারে আশা কর্মীদের বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ মিছিল
আগস্ট ০৪, ২০২৬

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

মিরিক-শিলিগুড়ি সড়কে ধস, গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
আগস্ট ০৪, ২০২৬

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের