নিজস্ব প্রতিনিধি , লাহোর - একদিনের ক্রিকেটের অধিনায়কত্বের পদ থেকে আগেই ছাঁটাই হয়েছেন। সম্প্রতি টি টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব থেকেও ছাঁটাই হয়েছেন। এরই মধ্যে গোদের ওপর বিষফোঁড়ার হয়েছে রিজওয়ানের। ভারতীয় ক্রিকেটারের কাছে হেরে ২০ ওভারের ক্রিকেটে দুটি রেকর্ড হাতছাড়া করেছেন পাক উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রান করার নজির ছিল রিজ়ওয়ানের। তাঁর সেই বিশ্বরেকর্ড ভেঙে দিলেন অস্ট্রিয়ার ব্যাটার করণবীর সিংহ। তিনি দেশের হয়ে না খেললেও ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার।২০২১ সালে রিজওয়ান ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৩.৬৬ গড়ে করেছিলেন ১৩২৬ রান। ২০২৫ সালে করণবীর ৩২টি ম্যাচ খেলে ৫১.৩১ করেছেন ১৪৮৮ রান।
এছাড়াও , এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে রিজওয়ানের সবচেয়ে বেশি চার মারার বিশ্বরেকর্ডও ভেঙেছেন করণবীর। চলতি বছরে এই ভারতীয় বংশোদ্ভুত ব্যাটার সব মিলিয়ে ১২৭টি চার মেরেছেন। রিজওয়ান এক ক্যালেন্ডার বছরে ১১৯টি চার মেরেছিলেন। দায়িত্ব খোয়ানোর পরই দুটি নজিরের মালিকানা হারালেন তিনি।
ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। ২০২২ সালে ৩১টি ম্যাচে ১১৬৪ রান করেছিলেন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রিয়ার আর এক ক্রিকেটার বিলাল জালমাই। করণবীরের সতীর্থ ২০২৫ সালে ৩৬টি ম্যাচ খেলে করেছেন ১০০৮ রান। তালিকায় পঞ্চম স্থানে ফের রিজওয়ানের নাম। ২০২২ সালে ২৫টি ম্যাচে ৯৯৬ রান করেন তিনি।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের