নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - বছরের শুরুতেই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে ফেলল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সকে নিয়ে সংশয় থাকলেও অবশেষে তা কেটে গেছে। তাকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয় , চোট সমস্যায় জর্জরিত আরও দুই ক্রিকেটার বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। বৃহস্পতিবার প্রধান নির্বাচক জর্জ বেইলি এই দল ঘোষণা করেছেন।
কামিন্স ছাড়া টিম ডেভিড , জস হ্যাজলউডও চোট পেয়েছিলেন। ভারতের বিরুদ্ধে গত বছরের ৩১ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর চোট পেয়ে আর খেলেননি হেজ়লউড। ডেভিড চোট পেয়েছেন বিগ ব্যাশ লিগে। তবে বিশ্বকাপের আগে তারা সুস্থ হয়ে যাবেন বলেই আশাবাদী অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
প্রধান নির্বাচক বেইলি বলেছেন, "গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে সফল হয়েছে আমাদের টি-টোয়েন্টি দল। তাই শ্রীলঙ্কা ও ভারতের পরিবেশের কথা মাথায় রেখে ভারসাম্য রেখে দল গড়া হয়েছে। স্পিনার , পেসার দুইই রাখা হয়েছে। কামিন্স, হ্যাজলউড , ডেভিড ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ওদের বিশ্বকাপে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।"
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল -
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেথান এলিস, জস হ্যাজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনহেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোয়নিস ও অ্যাডাম জাম্পা।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের