নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কামদুনি আন্দোলনের অন্যতম মুখ এবার ভোটের ময়দানে নামতে চলেছে। এমনই জল্পনা তৈরি হয়েছে টুম্পা কয়ালকে ঘিরে। তিনি জানিয়েছেন, আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে এবার রাজনীতির ময়দানে নামতে চান এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
টুম্পা কয়াল জানান, ' ১২ বছর হয়ে গেছে। এখন আমি ভাবছি যে কোনও একটা রাজনীতির ছত্রছায়ায় এসে আন্দোলন করতে। কারণ, আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এবং দেখেছি। রাজনীতি ছাড়া আন্দোলন করা অত্যন্ত টাফ ব্যাপার হয়ে গেছে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম বিজেপি জয়েন করব।' ইতিমধ্যেই তিনি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতও করেছেন। এই বিষয়ে তিনি বলেন, ' রাজ্য সভাপতির সঙ্গে দেখা হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে জয়েন করার কথা হয়েছে। তারিখটা জানানো হবে। আমি চাই, রাজনীতির ছত্রছায়ায় এসে আন্দোলন করতে এবং মানুষের পাশে দাঁড়াতে। ব্যক্তিগত দিক থেকে আমি অনেকটাই দেরি করে ফেলেছি।'
রাজ্য সরকার ও পুলিশের ভূমিকাকেও কটাক্ষ করেন টুম্পা কয়াল। তার অভিযোগ, ' রাজ্য সরকারের পুলিশ রাজ্যেরই কথায় চলেছে। রাজ্যের পুলিশমন্ত্রী যেভাবে ওদের নির্দেশ দিয়েছেন, ওরা সেভাবেই চলেছে। সেই ক্ষেত্রে রাজ্যের পুলিশমন্ত্রী যেভাবে বলেছেন রাজ্যের পুলিশরা সেভাবে আমাদের কাজ করেনি। সেইভাবে আমাদের নিরাপত্তা দেয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম ২০১৩ থেকে। এখনও পর্যন্ত সেই নিরাপত্তাহীনতায় ভুগছি।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের