নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটযুদ্ধের ময়দানে মমতা। আসন্ন নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এখান থেকে মুখোমুখি ভোটের ময়দানে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই, ভবানীপুরের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার ভবানীপুর কেন্দ্র থেকে চতুর্থবার মনোনয়ন পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পূর্বঘোষণা অনুযায়ী বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাটের বাসভবন থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় পতাকা, বেলুন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম , তার পরিবারের সদস্যরা, একাধিক কাউন্সিলর ও তৃণমূলের নেতা-কর্মীরা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কালীঘাট থেকে আলিপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত পায়ে হেঁটে মিছিল এগিয়ে যায়।
সেখানে পৌঁছে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেশ করেন তৃণমূল নেত্রী। জানা গেছে, তার মনোনয়নের অন্যতম প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী। উল্লেখযোগ্যভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় সই করে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পেশের পর সার্ভে বিল্ডিংয়ের বাইরে অপেক্ষারত সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান মমতা।
এরপরেই তিনি সাধারণের উদ্দেশ্যে বলেন, ' আমি এখানেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমি চাই ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব। চতুর্থবারের জন্য আবার আমরাই সরকার গঠন করতে চলেছি।'
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের