নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কাজের টোপে বাংলাদেশী মহিলাকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ ভারতীয় এক হোটেল মালিকের বিরুদ্ধে। বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ তৎপরতায় উদ্ধার হয় নির্যাতিতা মহিলা। ঘটনার তদন্তে নেমে ওই হোটেল মালিকে গ্রেফতার করে ভীমপুর থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে সামনে আসে সীমান্ত এলাকায় মানবপাচার চক্রের ভয়াবহ বাস্তবতা।
স্থানীয় সূত্রের খবর , বাংলাদেশ থেকে এক ২২ বছর বয়সী মহিলাকে কাজের টোপে ভারতে নিয়ে আসে বচ্চন ঘোষ নামে এক ব্যক্তি। এরপর নদীয়ার বাহাদুরপুরের একটি হোটেলে বিক্রি করে দেওয়া হয় তাকে। পরবর্তীতে জোরপূর্বক তাকে দেহ ব্যবসায় নামিয়ে দেওয়া হয়। মহিলার ওপর শুরু হয় মানসিক আর শারীরিক অত্যাচার। মহিলার থেকে তার টাকা পয়সা এবং ফোন নিয়ে নেওয়া হয়। প্রাণে বাঁচতে ওই মহিলা হোটেল থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। সেই সময়ই বিএসএফ বাহিনী তাকে আটক করে। পরবর্তীতে মহিলার অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক বচ্চন ঘোষকে গ্রেফতার করে পুলিশ।
ভীমপুর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে একদিকে যেমন পদক্ষেপ নিচ্ছে বিএসএফ, অন্যদিকে একই ভাবে পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশও। তবুও কমছে না এই অপরাধমূলক কাজকর্ম। মহিলার কথার ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে হোটেল মালিককে গ্রেফতার করি। শুক্রবার অভিযুক্ত হোটেল মালিককে কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।"
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...