নিজস্ব প্রতিনিধি , ধুসানবে - ২০০৮ সালের পর প্রথমবার তাজিকিস্তানের বিরুদ্ধ জয় পেল ভারত। নেপথ্যে খালিদ জামিল। মোহনবাগান ফুটবলারদের না পেয়ে তরুণদের নিয়েই দল সাজান খালিদ। সঠিক পরিকল্পনা সহ নিখুঁত ফুটবলের নিদর্শন দিল ভারত। ২-১ গোলে তাজিকিস্তানকে হারিয়ে কাফা নেশনস কাপের যাত্রা শুরু করল খালিদের দল।
খেলার শুরু থেকে আক্রমণের ঝাঁজ বজায় রাখে ভারত। ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। উবেইসের লম্বা থ্রোয়ে প্রথমে হেড করেন সন্দেশ। সেই হেড ক্লিয়ার করার চেষ্টা করলে ফিরতি বলে আনোয়ার এগিয়ে দেন দলকে। এর ঠিক চার মিনিট পরেই ব্যবধান বাড়ায় ভারত। এবার কর্নারে হেড করেন রাহুল ভেকে। সেই শট হাসানভ বাঁচালেও ফিরতে বলে গোল করেন সন্দেশ। ভারতের দু’টি গোলের নেপথ্যে রয়েছেন দলের তিন অভিজ্ঞ ডিফেন্ডার।
দুই গোলে পিছিয়ে থাকলেও অনেকটা সময় ছিল তাজিকিস্তানের হাতে। ম্যাচের ২৩ মিনিটের মাথায় ব্যবধান কমায় তারা। গোল করেন সামিয়েভ। এরপর আক্রমণ সানালেও আর গোল পায়নি প্রতিপক্ষ। তবে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের মাথায় বক্সে সইরভকে ফাউল করেন বিক্রম। পেনাল্টি পায় তাজিকিস্তান। তবে অভিজ্ঞ গুরপ্রীতের কাছে পরাস্ত হন সইরভ। এরপরও সুযোগ পায় তারা তবে কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে নতুন দলের কোচ হয়েই নজর কাড়লেন খালিদ। ফিফা ক্রমতালিকায় ২৯ ধাপ এগিয়ে থাকা দলকে হারাল ভারত।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের