নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - নিজে গোল না পেলেও সতীর্থদের সাহায্য করেছেন। দুই ম্যাচ পরে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। শনিবার মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতলেন মেসিরা। এই জয়ের পরেও হতাশ মায়ামি।সাপোর্টার্স শিল্ড হাতছাড়া করতে হয়েছে তাদের।
শনিবার ফিলাডেলফিয়া ১-০ ব্যবধানে নিউ ইয়র্ক সিটিকে হারিয়ে শিল্ড জিতে নিয়েছে। অন্যদিকে , আগের ম্যাচে শিকাগো ফায়ারের কাছে হারার পরই শিল্ড এক রকম হাতছাড়া হয়ে যায় মায়ামির। ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে মায়ামি। ৩২ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন আলেন্দে। প্রথমার্ধের শেষ মুহূর্তে মেসি-আলবা জুটির দৌলতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা কিছুটা বাড়ান নিউ ইংল্যান্ডের ফুটবলারেরা। ৫৯ মিনিটে দলের হয়ে ব্যবধান কমান ডোর টুর্গেম্যান।
এরপর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন আলেন্দে। গোলের নিশ্চিত বল তিনিই সাজিয়ে দেন আলেন্দেকে। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন আলবা। ম্যাচের পর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সের্গিয়ো বুসকেতসকে। চলতি মরশুমের পরই তিনি অবসর নিতে চলেছেন।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের