নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচনের ফল যাই হোক না কেন, আমজনতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করলেন নির্দল প্রার্থী অভীক বসু ঠাকুর। সোমবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে বারাসাতবাসীকে এই বিশেষ বার্তা দেন তিনি। আসন্ন ভোটে ইভিএমের ৯ নম্বর বোতামে ‘কলমদানি’ চিহ্নে ভোট দিয়ে তাকে জয়ী করার আবেদন জানিয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী। বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক মহলে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বারাসাতের বিভিন্ন ওয়ার্ডে বিগত কয়েক দিনে একাধিক দলের লড়াই তীব্র হয়েছে। তবে বড় দলগুলোর ভিড়ে নিজের স্বতন্ত্র পরিচয় নিয়ে লড়াইয়ে নাম লেখালেন অভীক। এদিন বৈঠকে তিনি অভিযোগ করেন, একজন নির্দল প্রার্থী হওয়া সত্ত্বেও তার ব্যানার ও পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে। তার দাবি, তিনি কোনো রাজনৈতিক লোকবল নিয়ে ঘুরছেন না, তবুও কেন অন্য পক্ষগুলো তাকে দেখে ভয় পাচ্ছে? প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার পাশাপাশি নির্বাক প্রাণীদের সুরক্ষাতেও বিশেষ জোর দিয়েছেন তিনি। এলাকাবাসীর সামনে নিজের উন্নয়নের রূপরেখাও তুলে ধরেন তিনি।
প্রার্থীর সংকল্প অনুযায়ী, একটি সুষ্ঠু সমাজ ও কর্মসংস্থান তৈরি করাই তার মূল লক্ষ্য। ক্ষমতায় এলে গড়ে উঠবে আধুনিক 'মাল্টি-স্পেশালিটি পশু হাসপাতাল'। যেখানে সার্জারি ইউনিট, পেট ICU, এক্স-রে ও আল্ট্রাসাউন্ডের মতো উন্নত পরিষেবা থাকবে। চালু হবে ২৪x৭ পশু অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধার পরিষেবা। রাস্তার অসহায় প্রাণীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও টিকাকরণ শিবিরের পরিকল্পনাও রয়েছে তার ঝুলিতে। এমনকি মানবিক উপায়ে প্রাণীদের জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পোষা প্রাণীর নিউট্রিশন গাইডেন্স দেওয়ার জন্যও তিনি বদ্ধপরিকর। এছাড়া যানজট সমস্যা সমাধান, শিক্ষা ব্যবস্থার উন্নতি ও অবৈধ প্রোমোটিং বন্ধের ওপর জোর দেবেন তিনি।
অভীক বসু ঠাকুর জানান, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। একটি রাজনৈতিক দল তৈরি করতে ১০০ জনের সমর্থন লাগে। সেখানে আমার কাছে ৩০০ জনের সই রয়েছে। বিজেপি এখন জেতার জন্য টাকার লোভ দেখাচ্ছে। কিন্তু আপনারা বিক্রি হতে বা কিনতে আসেননি, আপনারা উন্নতি করতে এসেছেন। তাই চাকরির কথা বলুন, লোকে সেটা ভালোভাবে নেবে। আর বলতে চাই, এইভাবে অত্যাচার করে আপনাদের নিজেদের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে, আমার নয়'।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...