নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। রাতারাতি জ্বালানি সঙ্কট চরমে। পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ হয়ে যেতে পারে কলকাতার একধিক রেস্তরাঁ-পাইস হোটেল। মাথায় হাত পড়েছে রেস্তরাঁ-পাইস হোটেলের মালিকদের। বুধবার বিকেলে ৩ টি তেল সংস্থা ও গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন গ্যাস ও জ্বালানি তেল সংক্রান্ত তথ্য নিয়ে ৩ টি তেল সংস্থা ও গ্যাস ডিলারদের সঙ্গে জরুরি বৈঠকে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক বৈঠকের পর তিনি জানান, “সঙ্কট কাটাতে আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিলাম। ডিলারদের সঙ্গে আলোচনা করে যা জানলাম, জ্বালানি তেল নিয়ে এখনও ততটা সমস্যা হয়নি। মূল সমস্যা হচ্ছে এলপিজি গ্যাসে। আমরা বললাম, রাজ্যে যা গ্যাস মজুত আছে, তা আর বাইরে পাঠাবেন না। সমস্যা মিটে গেলে আবার সেটা করতে পারেন। একটা এসওপি বা নির্দেশাবলী তৈরি হবে। ওঁদের সঙ্গে কথা বলেই তা হবে। ওঁরা আশ্বাস দিয়েছেন যে স্বাস্থ্যক্ষেত্র, মিড ডে মিল, আইসিডিএস সেন্টারগুলিতে কোনও সঙ্কট হবে না। বলা হয়েছে, সরবরাহ যেন স্বাভাবিক থাকে। অযথা কেউ আতঙ্কিত হবেন না।“
এর আগে সঙ্কটকালে কালোবাজারি রুখতে জেলাশাসক, পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেউ অবৈধভাবে সিলিন্ডার যদি মজুত করে, প্রয়োজন হলে তাঁর থেকে বাজেয়াপ্ত করতে হবে। কোনওভাবে কালোবাজারি বরদাস্ত করবে না সরকার। উল্লেখ্য, ৩০ টাকা বা ৩৫ টাকায় সবজি ভাত পাওয়া যেত কলকাতায়। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা। ৪০-এর ডিম ভাতের দাম বেড়ে হয়েছে ৪৫।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের