নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সম্প্রতি ইউটিউবে রাজ শামানির জনপ্রিয় পডকাস্ট Figuring Out -এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জোমাটোর প্রতিষ্ঠাতা ও সিইও দীপিন্দর গোয়াল। তাঁর অভিজ্ঞতা, ব্যবসায়িক দর্শন ও জীবনের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি দর্শকদের চোখে পড়ে আরেকটি অদ্ভুত বিষয়—তাঁর কপালের পাশে লাগানো ছোট একটি ধাতব ডিভাইস। ভিডিও প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা। কেউ মজা করে একে “চুইংগাম”, কেউ “এক্সটারনাল এসএসডি”, আবার কেউ “চার্জিং প্যাড” বলেও কটাক্ষ করেন।

তবে আসল সত্যটা কী? ওই রহস্যময় ডিভাইসটির নাম Temple —একটি পরীক্ষামূলক ব্রেন-মনিটরিং ওয়্যারেবল।
কী এই Temple ডিভাইস? Temple হলো একটি বিশেষ গবেষণামূলক যন্ত্র , যা মানুষের মস্তিষ্কে রক্তপ্রবাহ (blood flow) রিয়েল টাইমে ট্র্যাক করতে পারে। মস্তিষ্কে কতটা ও কীভাবে রক্ত পৌঁছচ্ছে, তা নিউরোলজিক্যাল স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতায় যে পরিবর্তন আসে, তার বড় একটি সূচক হলো এই রক্তপ্রবাহ। এই ডিভাইসের মাধ্যমে রক্তপ্রবাহের সূক্ষ্ম পরিবর্তন ধরা পরে, যা মস্তিষ্কের স্বাস্থ্য ও বার্ধক্য প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে গবেষকদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
Temple ডিভাইসটি দীপিন্দর গোয়ালের ব্যক্তিগত গবেষণা উদ্যোগের অংশ, । এই প্রকল্পটি কোনোভাবেই জোমাটোর সঙ্গে যুক্ত নয়। এটি তাঁর নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি গবেষণা কার্যক্রম। জানা যাচ্ছে, এই গবেষণায় তিনি ইতিমধ্যেই প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ২২৫ কোটি টাকা) বিনিয়োগ করেছেন।
দীপিন্দর গোয়াল এই গবেষণার পেছনে যে তত্ত্বটি নিয়ে কাজ করছেন, সেটিকে তিনি বলছেন Gravity Ageing Hypothesis । তাঁর দাবি, গত দুই বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা ও গবেষণার মাধ্যমে এই ধারণা পরীক্ষা করা চলছে । তবে যন্ত্রটি এখনো সম্পূর্ণ পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
পডকাস্টে দেখা সেই ছোট ডিভাইস এখন শুধু কৌতূহলের বিষয় হিসেবে দেখা হলেও। ভবিষ্যতে মস্তিষ্ক গবেষণায় বিশেষ অবদান রাখবে না তা কে বলতে পারে।
দূরপাল্লার যাত্রীদের সুবিধার নতুন উদ্যোগ
রথযাত্রার দিনে বাড়তি লঞ্চের ব্যবস্থা
পুরী যাওয়ার জন্য একাধিক স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল
হিউম্যানয়েড রোবটের সক্ষমতা তুলে ধরতেই এই ব্যতিক্রমী প্রযুক্তি প্রদর্শনী
আইআইটি খড়গপুরের সমীক্ষার ভিত্তিতে তৈরি তথ্যনির্ভর পর্যটন পরিকল্পনা
সংসারের দায় কাধে নিয়ে আজও কলকাতার রাস্তায় ভাড়ার হলুদ ট্যাক্সি চালিয়ে চলেছেন রবীন্দ্রনাথ সরকার
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...