নিজস্ব প্রতিনিধি , দুবাই - হুমকি কাজে এল না। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। হ্যান্ডশেক বিতর্কে কোনরকম পদক্ষেপ না নেওয়ায় পিসিবির নিশানায় আসেন ম্যাচ রেফারি। আইসিসির কাছে সরাসরি চিঠির মাধ্যমে আরব ম্যাচ প্রত্যাহার করার হুমকি দেয় পাক বোর্ড। তবে সেসব হুমকিতে বিন্দুমাত্র ভয় পেতে নারাজ জয় শাহের বোর্ড।
সরকারিভাবে ঘোষণা না হলেও , অ্যান্ডি পাইক্রফ্টকে দায়িত্বে রাখতে চায় আইসিসি। ভারতীয় দলের অপমান মানতে না পারায় শেষ অবধি ম্যাচ রেফারির দিকে আঙুল তুলে পিসিবি। তাদের মতে অ্যান্ডির সিদ্ধান্ত অনুযায়ী এই কাজ করেছে ভারতীয় দল। তবে আইসিসির দাবি , এই হ্যান্ডশেক নিয়ে পাইক্রফ্টের ভূমিকা ছিল ভীষণই নগণ্য। তাই বহু বছর ধরে দায়িত্ব সামলে আশা ম্যাচ রেফারিকে কোনোভাবেই বরখাস্ত করা যাবেনা। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
একদিকে হুমকি , অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ভয়। কারণ , আরব ম্যাচে নাম প্রত্যাহার করলে শেষমেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে। কারণ ভারতের কাছে দুরমুশ হওয়ার পর তাদের কাছে এখন আরব ম্যাচই ভরসা। তাই ফাঁকা আওয়াজে কাজ হল না। গোটা ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি অ্যান্ডি পাইক্রফ্ট। দাবি তোলার পরেও তিনি কোনো বিবৃতি না দেওয়ায় চটে যায় পাকিস্তান বোর্ড। তবে এখন মাথার ওপর এশিয়া কাপের খাঁড়া। তাই বাধ্য হয়ে ম্যাচ খেলতে হবে পাকিস্তানকে। যদি না খেলে, তবে এই বছরের মত এশিয়া কাপের আশা শেষ সালমানদের।
সদস্য দেশগুলির বড় অংশের সমর্থন বর্তমান সভাপতির পক্ষে। নির্বাচনে এখনও পর্যন্ত নেই কোনও প্রতিদ্বন্দ্বী
ম্যাচ পরিচালনা নিয়ে বিতর্কিত মন্তব্য, অভিযোগ সত্যি প্রমাণিত হলে শাস্তি পেতে পারেন কোচ ও ফুটবলারেরা
মারাদোনা আজ থাকলে ভীষণ খুশি হতেন, ইংল্যান্ড বধের পর আবেগঘন মন্তব্য বিশ্বজয়ী গোলরক্ষকের
বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর ইংল্যান্ড অধিনায়কের ভবিষ্যৎ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা
লর্ডসেই শেষ? রোহিতকে নিয়ে জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে
আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের আগে আলাদা অনুশীলনে ইয়ামাল ও পোরো
ফিটনেস নিয়ে প্রশ্ন ভারতীয় শিবিরে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হলেও সতর্কবার্তা পেলেন হর্ষিত রানা
মেসির কোলে ইয়ামাল! বিশ্বকাপ ফাইনালের আগে ভাইরাল ১৮ বছরের পুরনো ফ্রেম
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, জয়ের পর প্রয়াত দিয়েগো মারাদোনার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি
ওদের মাঠেই ম্যাচ ঘুরিয়ে জয়! ইংল্যান্ড বধের পর সাফল্যের মন্ত্র জানালেন মেসি
সেমিফাইনাল চালানোর যোগ্যতাই ছিল? হারতেই রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশঁ
আসল দিনে নিখোঁজ এমবাপে! বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর কাঠগড়ায় তারকা ফরোয়ার্ড
ফরাসি বিপ্লব নয়, বাস্তিল দিবসে বাজিমাত স্প্যানিশ আর্মাডার
বিশ্বকাপ চলাকালীন নবজাতকদের নাম ফুটবল তারকাদের নামে, পেরুতে সবচেয়ে জনপ্রিয় নেইমার
ইংল্যান্ড সিরিজের পর সহকারী কোচের পদ ছাড়তে পারেন রায়ান টেন দুশখাতে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের