নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পুরোনো জমির বিবাদকে কেন্দ্র করে ভাইকে বেধড়ক মারধর দাদার। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার পূর্ব খেজুরবেড়িয়া এলাকায়।গতকাল রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখমি হয়েছেন ভাই সন্ত প্রামানিক। বর্তমানে তিনি টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল রাতে ১০:১৫ নাগাদ কলকাতায় কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলেন সান্ত। সেই সময় তার সম্পর্কে দাদা বিশ্বজিৎ প্রামানিক সহ তার ২ জন প্রতিবেশী বকুল মন্ডল ,গোকুল মন্ডল তাকে রাস্তায় দাড় করায়। তারপরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে বলে জানা যায়। চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশী ও সান্তর বাড়ির লোক ছুটে আসে। তাদের আসার পরে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সন্তকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
আহত যুবকের পিত সুকুমার প্রামানিক জানিয়েছেন,' আমার ছেলে সকাল ৮ নাগাদ কিছু ওষুধ আনার জন্য কলকাতায় যায়। রাতে বাড়ি আসার পথে ওর বাইক বেত দিয়ে দাড় করিয়েছে। দাড় করিয়ে নাকে মুখে ২ বার বেত দিয়ে মারার পরে ও বাইক নিয়ে পরে যায়। আমার বাড়ি থেকে চিল্লামিল্লির আওয়াজ পেয়ে আমি ছুতে যাই ,গিয়ে দেখি ও রাস্তায় পরে আছে ওর জামা কাপড় ছেড়া। হসপিটালে ডাক্তার বাবু এখন বলেছেন যে যা অবস্থা ওকে ৭ দিন ভর্তি রাখতে হবে। '
আহত যুবক সান্ত প্রামানিক জানিয়েছে ,' রাস্তা দিয়ে আসছিলাম রাত তখন ১০:১৫। হাসপাতাল থেকে বাড়ি যাচ্ছিলাম তখন ওরা রাস্তার মাঝখানে হাত দিয়ে দাড়িয়ে যায় বাইকের সামনে। তার পরে মারধর করে,বেধড়ক মারধর করে। মারলো পুরোনো জমি জায়গা সংক্রান্ত বিবাদের কারণে। এখন আমি চাই দোষি ব্যক্তিরা যেন উপযুক্ত সাজা পায়। '
মোদি - মমতাকে একযোগে আক্রমণ শানালেন রাহুল গান্ধী
ভবানীপুরে ভোট চুরির অভিযোগ মমতার
মোদির বিরুদ্ধে ফের দেশ বিক্রির অভিযোগ তুলে সরব হন রাহুল গান্ধী
তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ কংগ্রেস নেতার
নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
শিয়ালদহ - বজবজ লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা
প্রচারে বেরিয়ে হিমশিম খেতে হল তৃণমূল প্রার্থী
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ