নিজস্ব প্রতিনিধি , মুম্বই - জল্পনাই সত্যিই হল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হলেন মিঠুন মানহাস। রবিবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় জম্মু-কাশ্মীরের প্রাক্তন ক্রিকেটারের নাম নতুন সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে। বোর্ডের ৩৭তম সভাপতি হলেন তিনি।
সূত্রের খবর , গত রবিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে সভাপতি পদে মনোনয়ন জমা দেন মনহাস। তার বিরুদ্ধে অন্য কেউ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের নতুন সভাপতি হলেন মানহাস।
সৌরভ গঙ্গোপাধ্যায়, রজার বিন্নীর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিংহাসনে বসাটা কিছুটা অবাক করার মত। সৌরভ-বিন্নীর মত গোটা ক্রিকেটবিশ্বে মানহাসের তেমন পরিচিতি নেই। দেশের হয়ে কখনও খেলার সুযোগ পাননি। শুধু ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলস, পুণে ওয়ারিয়র্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার ফলে যেটুকু পরিচিতি তাঁর।
৪৫ বছরের মনহাসের অবশ্য ক্রিকেট প্রশাসক হিসাবে কিছু অভিজ্ঞতা রয়েছে। তিনি জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসনিক পদে ছিলেন। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভাতে একাধিক বার রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৭-৯৮ মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মানহাসের। ১৭ বছর ধরে তিনি দিল্লির মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন।
অধিনায়ক হিসাবে দিল্লিকে ২০০৭-০৮ মরশুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করেন। সেই বছর ৫৭.৫৬ গড়ে ৯২১ রান করেছিলেন। বিরাট কোহলিও তাঁর নেতৃত্বে রঞ্জি খেলেছেন। ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭টি শতরান, ৪৯টি অর্ধশতরান-সহ ৪৫.৮২ গড়ে ৯,৭১৪ রান করেছেন। পাশাপাশি ৪০টি উইকেটও রয়েছে।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের