নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া আর জনপ্রিয় গায়ক এপি ধিল্লনের কনসার্টের একটি মুহূর্ত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভাইরাল ভিডিওতে তারাকে স্টেজে এপি ধিল্লনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। আর দর্শকসারিতে বসে থাকা তার প্রেমিক ভীর পাহাড়িয়ার মুখের অভিব্যক্তি নিয়ে শুরু হয় জোর জল্পনা। কিন্তু এবার সেই জল্পনায় জল ঢাললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি।

মুম্বাইয়ে এপি ধিল্লনের কনসার্ট চলাকালীন 'থোড়ি সি দারু' গানের সময় তারা সুতারিয়াকে স্টেজে আমন্ত্রণ জানান গায়ক। সেই সময়ের একটি ছোট ভিডিও ভাইরাল হয়, যেখানে তারা আর এপি ধিল্লনের বন্ধুত্বপূর্ণ মুহূর্ত দেখে নেটপাড়ায় শুরু হয় নানা আলোচনা।
ভিডিওতে দর্শকসারিতে বসে থাকা ভীর পাহাড়িয়ার প্রতিক্রিয়া নিয়ে অনেকেই দাবি করেন, তিনি নাকি বিরক্ত ছিলেন। এই বিতর্কের মাঝেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন ওরি। সেখানে স্পষ্ট দেখা যায়, ভীর পুরো সময়টা আনন্দের সঙ্গে উপভোগ করছেন।
ভোর থেকেই বীরেন রায় রোডে শুটিংয়ের ব্যস্ততা, কিশোর সৌরভ-ডোনার প্রেমকাহিনির দৃশ্যে উচ্ছ্বাস অনুরাগীদের
‘কামিং সুন’ ক্যাপশন ঘিরে নতুন জল্পনা, অনুরাগীদের প্রশ্ন এবার কি বিয়ের পালা?
পেটের সংক্রমণ নিয়ে চিকিৎসকের পরামর্শে ভর্তি হলেন অভিনেত্রী
শিল্পীদের স্বাধীনভাবে কাজের আশ্বাস দিয়ে টলিউড নিয়ে মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...