নিজস্ব প্রতিনিধি , লখনউ - অবশেষে জল্পনাই সত্যি হল। লখনউ সুপার জায়ান্টসের দায়িত্বপদ থেকে ইস্তফা দিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় পেসার জাহির খান। বৃহস্পতিবার সঞ্জীব গোয়েঙ্কার দলকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন জাহির। দলের মালিক গোয়েঙ্কা সহ প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে মতবিরোধের জেরেই মূলত মেন্টরের দায়িত্ব ছাড়লেন প্রাক্তন পেসার।
গত মরশুমে আইপিএলে ভীষণই খারাপ খেলে লখনউ। ঋষভ পন্থকে একেবারেই ছন্দে দেখা যায়নি। তবে ঋষভের সঙ্গে মাঠের বাইরে বেশ হাসিঠাট্টা করতে দেখা যায় জাহিরকে। তার প্রদর্শনে ভীষণই অখুশি দলের মালিক। জাহির যে লখনউ ছাড়বেন সেই জল্পনা এক মাস আগে থেকেই চলছিল। লখনউ ইতিমধ্যেই বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে নিয়ে এসেছে।
উল্লেখ্য , গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পর জাহিরকে দায়িত্ব দিয়েছিলেন এলএসজি কর্ণধার। মর্নি মর্কেল ভারতীয় দলে যোগ দেওয়ায় গত মরসুমে লখনউয়ের বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। কিন্তু দ্রুত জাহিরের সঙ্গে ম্যানেজমেন্টের সম্পর্ক ভাঙন ধরে। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললেন। আগামী মরশুমের আগেই নতুন কোচ খুঁজতে হবে লখনউকে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের