নিজস্ব প্রতিনিধি , মালদহ - ছাব্বিশের নির্বাচন আসতে আর মাত্র কয়েক মাস। এমন সময়েই রাজ্যের ১৪ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে রাজ্য সরকার। কিন্তু সেই রিপোর্টকে কেন্দ্র করে ফের উত্তাল রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র আক্রমণে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের উন্নয়ন রিপোর্ট প্রকাশের পরেই কড়া ভাষায় মুখ্যমন্ত্রীর সমালোচনায় নামেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, প্রয়াত রতন টাটা যে মন্তব্য করে গিয়েছিলেন, তার মাধ্যমে বাংলার শিল্পক্ষেত্রের চিত্র আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। রতন টাটার কথা উল্লেখ করে শুভেন্দুর অভিযোগ, ' রতন টাটা বলে গেছেন আমি খারাপ M এর কাছ থেকে ভাল M এর কাছে গেলাম।' তার বক্তব্য, বাংলায় শিল্প গড়ার পথে বাধা সৃষ্টি হয়েছিল রাজনৈতিক কারণে, আর সেই ব্যর্থতার দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না।
দেউচা পাঁচামিতে এক লক্ষ কর্মসংস্থানের মুখ্যমন্ত্রীর দাবি নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। বলেন, 'এটা নির্বাচনী প্রতিশ্রুতি ছাড়া কিছুই নয়।' একই সঙ্গে তিনি দাবি করেন, রাজ্যে ৪২ লক্ষ যুবক-যুবতীকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এমন তথ্যের পূর্ণ তালিকা প্রকাশ করা উচিত সরকারের। স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির উল্লেখ করে তিনি আয়ুষ্মান ভারত প্রকল্প বন্ধ রাখার অভিযোগ তোলেন। শুভেন্দুর বক্তব্য, 'ছয় গুণ বাজেট বাড়ানো হয়েছে বলছেন, তাহলে অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন।'
উন্নয়নের পাঁচালিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ' এটা উন্নয়নের পাঁচালি নয়, সীমাহীন স্বেচ্ছাচারের পাঁচালি। বাংলার গৌরব, সংস্কৃতি, কন্যাসুরক্ষা আজ জলাঞ্জলি পেয়েছে।' আর. জি.কর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, রাজ্যের বাস্তব পরিস্থিতির প্রমাণ দেবে অভয়ার বাবা-মা।
বিজেপি যে রাজ্য সরকারকে ঘিরে লড়াই আরও জোরদার করতে চলেছে, তার ইঙ্গিতও দেন তিনি। জানিয়ে দেন, জানুয়ারি মাসে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে গত বাজেট ও প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যর্থতার ‘চার্জশিট’ দাখিল করবে বিজেপি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্বাচিত বিধায়কদের বিরুদ্ধেও দল অবস্থান জানাবে।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের