নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকাল থেকেই মুখ ভার আকাশের। প্রবল বৃষ্টিতে ভিজেছে মহানগরী। বৃষ্টি হচ্ছে সংলগ্ন জেলাগুলিতেও। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় - বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, যার জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, যা কিছু এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলী জেলাগুলিতে এই প্রভাব বেশি পড়তে পারে। তবে পূর্বাভাসে কিছুটা স্বস্তির ইঙ্গিতও মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ১১টার পর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হতে পারে। যদিও দিনের বাকি সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে।
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের