নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক আবহে কড়া বার্তা দিলেন নির্বাচন কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। দায়িত্ব নিয়েই ‘জিরো টলারেন্স’ নীতিতে নামলেন এই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অফিসার। ফলতায় তার হুঁশিয়ারির ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক।
উত্তরপ্রদেশে কঠোর প্রশাসনিক ভূমিকার জন্য পরিচিত অজয় পাল শর্মাকে এবারের নির্বাচনে দক্ষিণবঙ্গের একাধিক স্পর্শকাতর এলাকায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। দায়িত্ব নেওয়ার মাত্র ২ দিনের মধ্যেই মাঠে নেমে পড়েন তিনি। সোমবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় গিয়ে সরাসরি কড়া ভাষায় সতর্ক করেন স্থানীয়দের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছাকাছি এলাকায় গিয়ে তার পরিবারের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিচ্ছেন শর্মা। তাকে বলতে শোনা যায়, ' সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে।'
তৃণমূল প্রার্থীকে নিশানা করে পুলিশ পর্যবেক্ষককে বলতে শোনা যায়, ' জাহাঙ্গিরের পরিবার ও তার লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।' তার ভাইরাল ভিডিওকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের বক্তব্য, 'বিজেপির হয়ে এসব কাজ করছে পুলিশ। নিজেরাই অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আমি বলছি, কোনও লাভ হবে না। এখানে বিজেপির জমানত বাজেয়াপ্ত হবে।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের