নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR আবহে ফের তীব্র হচ্ছে রাজনৈতিক সংঘাত। BLO দের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের অভিযোগ, তার বক্তব্যে বিএলওদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এই অভিযোগে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে পদক্ষেপের আর্জি তৃণমূল কংগ্রেসের।
SIR নিয়ে রাজ্যের রাজনীতি যখন তুঙ্গে, তখনই নতুন বিতর্কের সৃষ্টি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ২৯ অক্টোবর আমতলায় এক জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে গিয়ে তিনি মন্তব্য করেন, '৫২ জন বিএলও বিহারের জেলে রয়েছেন। আপনাদেরও জেলে কাটাতে হতে পারে, যদি কমিশনের নিয়ম না মানেন।' তিনি আরও বলেন, 'তৃণমূল বা বিজেপির কথা নয়, শুধুমাত্র নির্বাচন কমিশনের কথা শুনবেন। নাহলে বিহারের বিএলওদের মতো পরিণতি হবে।'
এই বক্তব্যকে হুমকি হিসেবে চিহ্নিত করে তৃণমূল কংগ্রেস সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে কমিশনের কাছে পদক্ষেপের দাবি করেছেন। তার অভিযোগ, শুভেন্দুর এই বক্তব্য বিএলওদের ভয় দেখানোর সমান এবং এর ফলে ভোট প্রক্রিয়ায় নিয়োজিত সরকারি কর্মীদের মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।
চিঠিতে তৃণমূল জানিয়েছে, 'এই ধরনের হুমকির ফলে বিএলওদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। কমিশনের উচিত শুভেন্দু অধিকারীর মতো নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।' পাশাপাশি, তৃণমূল বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করার এবং যে কোনও রাজনৈতিক দলের নেতাকে এমন মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের