নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিউডে ফের সামাজিক মাধ্যমে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন জীতু কমল আর সায়নী ঘোষ। ব্যক্তিগত আচরণ থেকে রাজনৈতিক অবস্থান, একাধিক ইস্যুতে একে অপরকে আক্রমণ করেছেন দুই তারকা। এমনকি পুরনো সম্পর্কের প্রসঙ্গও উঠে এসেছে এই বিতর্কে। ‘টলিউডের কঙ্গনা রানাওয়াত’ মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

কয়েক দিন ধরেই ইন্ডাস্ট্রির ভেতরের রাজনৈতিক প্রভাব, ক্ষমতার ব্যবহার আর সংগঠন ঘিরে ক্ষোভ প্রকাশ করেন জীতু। সেই আবহেই সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ পুরনো একটি ঘটনার উল্লেখ করে অভিনেতার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, অতীতে যেকোনো সমস্যার সময়ে সাহায্য চাইলেও, পরে জীতু কমলের আচরণে বদল এসেছে। একই সঙ্গে সহকর্মী, প্রযোজক আর টেকনিশিয়ানদের সঙ্গে সম্পর্ক নিয়েও একাধিক অভিযোগের ইঙ্গিত দেন সায়নী। রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি যাদবপুরের সাংসদ।

তবে এই মন্তব্যের পাল্টা জবাব দিতেও দেরি করেননি অভিনেতা জীতু কমল। সামাজিক মাধ্যমেই সায়নীকে উদ্দেশ্য করে ‘পাল্টিবাজ’ মন্তব্য করেন অভিনেতা। উত্তরে সায়নী আরও তীব্র ভাষায় আক্রমণ করে তাঁকে ‘টলিউডের কঙ্গনা রানাওয়াত’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি অভিনেতাকে নিজের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শও দেন তিনি। এই দুই পরিচিত মুখের প্রকাশ্য সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে টলিপাড়া আর সামাজিক মাধ্যম।
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের