নিজেস্ব প্রতিনিধি , কলকাতা -'দাদা' জীবনীমূলক চলচ্চিত্র শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। বেহালায় সৌরভ গাঙ্গুলীর বাড়িতে শুটিংয়ের একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে রাজকুমার রাওয়ের লুক প্রকাশ্যে আসতেই অনেকের দাবি, চেহারার দিক থেকে তিনি সৌরভের সঙ্গে খুব একটা মিলছেন না। এই বিতর্কের মাঝেই প্রথমবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী।

সম্প্রতি এক পডকাস্টে সৌরভ বলেন, রাজকুমার রাও একজন অসাধারণ অভিনেতা এবং কোনও অভিনেতার সঙ্গে বাস্তব ব্যক্তির হুবহু মিল থাকতেই হবে, এমন নয়। তার কথায়, দর্শক পর্দায় সৌরভ গাঙ্গুলিকে নয়, বরং রাজকুমার রাওয়ের অভিনয়ই দেখবেন। তাই চরিত্রের সার্থক উপস্থাপনাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজের বক্তব্যের সমর্থনে সৌরভ টেনে আনেন 'এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি' এবং 'সঞ্জু' ছবির উদাহরণ। তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতকে দেখতে ধোনির মতো ছিল না, আবার রণবীর কাপুরও হুবহু সঞ্জয় দত্তের মতো ছিলেন না। তবুও তাদের অভিনয় এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে দর্শক চরিত্রের মধ্যেই তাদের গ্রহণ করেছিলেন। রাজকুমারের ক্ষেত্রেও একই প্রত্যাশা রাখছেন তিনি।

এদিকে 'দাদা' ছবির অনেক তারকার কাস্টও ইতিমধ্যেই নজর কেড়েছে। ছোটবেলার সৌরভের চরিত্রে অভিনয় করবেন বেদান্ত সিং। চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়, নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য এবং স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রাহুল দেব বসু। ডোনা গাঙ্গুলীর চরিত্রে দেখা যাবে তান্যা মানিকতলাকে, কিশোরী ডোনার ভূমিকায় থাকছেন সৃজা ভট্টাচার্য। পাশাপাশি, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার চরিত্রে অভিনয় করবেন কে কে মেনন।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের