নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভরদুপুরে বিপজ্জনক ধস জাতীয় সড়কে। ভেঙে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। ঘটনার জেরে আপাতত কলকাতা বর্ধমান লাইনে বন্ধ যান চলাচল। ধসের জেরে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর , বুধবার দুপুরের দিকে স্বাভাবিক যান চলাচলের সময় আচমকাই ভেঙে পড়ে ওই গার্ডওয়াল। প্রথম সেটি নজরে আসে দুই হোমগার্ডের। এরপরই আর দেরি না করে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িগুলির গতিপথের অভিমুখ বদলান। ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান ইঞ্জিনিয়াররা। সবটা খতিয়ে দেখা হয়। খুব শীঘ্রই মেরামতের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে তাদের তরফে।
আট মাস আগে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হয়। তখনই ফ্লাইওভারের গার্ডওয়াল নির্মাণ করা হয়। আপাতত মেরামত না হওয়া অবধি সার্ভিস রোড থেকে সাময়িক যান চলাচল হচ্ছে। তবে বড় গাড়ি যাওয়া সম্ভব নয়। কাজ সম্পন্ন না হওয়া অবধি কলকাতা বর্ধমান লেনে যান চলাচল বন্ধ থাকবে। ফলে আগামী কয়েকদিন ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন নিত্যযাত্রীরা।
ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় জানিয়েছেন , "তাড়াহুড়ো করে কোনওমতে বানালে এই অবস্থাই হবে। ফ্লাইওভারের গার্ডওয়াল বানাতে হলে ভাল ও পর্যাপ্ত জিনিস দিতে হয়। তবে আমার মনে হয় খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে তা তৈরি করা হয়েছিল। সরকারের টাকা দিনের পর দিন ওইভাবেই নয়ছয় হয়েছে। বড় দুর্ঘটনা হতে পারত। কারোর প্রাণও যেতে পারত। সাধারণ মানুষকে আর কত বোকা বানাবে এরা?"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের