নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২০২৩ সালের পর থেকেই চোট সমস্যা পিছু ছাড়ছে না মহম্মদ শামির। অনবদ্য ছন্দে ছিলেন বিশ্বকাপে। হঠাৎই নজর লেগেছে তার। চোট সারিয়ে ফিরেও দলে জায়গা পাননি। সেই আগের ছন্দ ফিরে পাচ্ছেন না। গত আইপিএলেও ধারাবাহিকভাবে খারাপ প্রদর্শন করেন। দিলীপ ট্রফিতে ভাল খেললেই ফের সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ফেরার পথ নিশ্চিত হবে। তবে ভাগ্য সাথ দিচ্ছেনা। ফের চোট পেলেন শামি।
সূত্রের খবর , গোড়ালিতে চোট পেয়েছেন শামি। উত্তরাঞ্চলের বিরুদ্ধে তৃতীয় দিন শেষ দিকে আর মাঠে দেখা যায়নি তাকে। তখনই চোট নিয়ে জল্পনা শুরু হয়। চতুর্থ দিনও বল করলেন না। জার্সি পরে ছিলেন ঠিকই, তবে মাঠে নামেননি শামি।
শামির চোটের ব্যাপারে নিশ্চিত করেছেন উত্তরাঞ্চলের অধিনায়ক রিয়ান পরাগ। তিনি বলেছেন, "ওর এক পায়ের জুতোর স্পাইকের আঘাতে অন্য পায়ের গোড়ালিতে চোট লেগেছে। সেই কারণে ও বল করতে পারেনি। তবে চোট কতটা গুরুতর সেই ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।"
গত কয়েকদিন ধরেই শামির অবসরের জল্পনা দেখা দিয়েছে। তবে তিনি জানান, দলে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাবেন। তবে এইভাবে দিনের পর দিন চোট সমস্যায় ভুগতে থাকলে জাতীয় দলে ফেরার আশা আরও কঠিন হবে। ২০২৭ বিশ্বকাপের এখনও প্রায় দেড় বছর। এর মধ্যে নিজেকে সেইভাবে তৈরি করতে না পারলে বর্তমান সিলেকশন অনুযায়ী শামির জায়গা পাওয়া ভীষণই কঠিন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের