নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কুস্তিগির সাগর ধনখড় খুনের অভিযোগে আইনি মামলায় জড়িয়ে পড়েন ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার। সাড়ে তিন বছর জেল খাটেন তিনি। গত ৪ঠা মার্চ দিল্লি হাইকোর্ট সুশীলকে জামিন দেয়। তবে বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল ও প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ সেই সিদ্ধান্ত বাতিল করেছে। ফের জেলের ঘানি টানবেন সুশীল। এক সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর , সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে ২০২১ সালের ৪ঠা মে দিল্লির ছত্রশল স্টেডিয়ামের পার্কিং লটে খুন করা হয় সাগরকে। সেই ঘটনায় সুশীল সহ আরও দু’জন অভিযুক্ত। এর পর লাপাতা হয়ে যান সুশীল। ১৮ দিন ধরে পঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ও হরিয়ানার বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। ২৩শে মে গ্রেফতার হওয়ার পর সুশীলকে নিলম্বিত করে রেলওয়েজ়।
মার্চ মাসে জামিনের আবেদন করেছিলেন সুশীল। ভারতীয় কুস্তিগীর বলেছিলেন,"সাড়ে তিন বছর জেল খেটেছি। এবার আমায় মুক্তি দেওয়া হোক।" কুস্তিগীরের আবেদন শুনে তাকে জামিন দেয় দিল্লি হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেয়েছেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর।
২০২২ সালের অক্টোবরে দিল্লি আদালতে সুশীল ১৭ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় চার্জশিট গঠন করা হয়। এর মধ্যে ছিল হত্যা, দাঙ্গা, ষড়যন্ত্র, অপহরণের মতো ধারা। দিল্লি পুলিশ চার্জশিটে জানিয়েছেন সাগর খুনের মূল দোষী সুশীলই। তিনি কুস্তিমহলে প্রভাব খাটিয়ে সাগরকে খুন করেছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ভারতীয় কুস্তিগীর।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের