নিজস্ব প্রতিনিধি, লখনউ - আগামী মরশুমে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে বিশ্বকাপজয়ী ভারতীয় পেসার জাহির খানের। গত মরশুমের শেষই জাহিরকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। এবার নিজেও আর ঋষভ পন্থের দলে থাকতে চাইছেন না জাহির। ইতিমধ্যেই ভরত অরুণকে কোচ হিসেবে নিয়ে এসেছে সঞ্জীব গোয়েঙ্কার দল।
লখনউ সুপার জায়ান্টস সূত্রের খবর, জাহির খানের কোচিংয়ে একেবারেই খুশি হতে পারছে না তারা। লখনউ কর্তৃপক্ষ বোলিং কোচ হিসাবে অরুণকে চুক্তিবদ্ধ করার পর দায়িত্ব থেকে অব্যাহতি চান জাহির। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। নতুন মেন্টর হিসেবে যে আসবেন তার উপর মালিকের অন্য দলগুলোরও দায়িত্ব থাকবে। ফলে এলএসজি ছাড়াও দক্ষিণ আফ্রিকার ডারবান সুপার জায়ান্টস সহ ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার অরিজিনালসের দায়িত্ব পালন করতে হবে তাকে।
গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পর জাহিরকে দায়িত্ব দিয়েছিলেন এলএসজি কর্ণধার। মর্নি মর্কেল ভারতীয় দলে যোগ দেওয়ায় গত মরশুমে লখনউয়ের বোলিং কোচের দায়িত্বও সামলাতে হয় জাহিরকে। এর আগে ২০১৮-২০২২ অবধি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন ভারতীয় তারকা।
লখনউয়ের এক কর্তা বলেছেন, "বোলিং কোচ অরুণকে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি। দলের জন্য তরুণ প্রতিভা খুজবেন তিনি। এ ছাড়া ডারবান সুপার জায়ান্টসের জোরে বোলারদের কোচিং করাবেন। আগামী মরস থেকে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের হয়েও দায়িত্ব পালন করতে হবে তাকে।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের