69eda9e4382e6_Gallery_1777183091178
এপ্রিল ২৬, ২০২৬ দুপুর ১১:৩৮ IST

ইভিএম স্ট্রং রুমে সিসিটিভি বিভ্রাট , দিনহাটায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের আবহে হঠাৎ অচল হয়ে গেল স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা এলাকায়। যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণ - সেই আশঙ্কায় বিভিন্ন দলের প্রতিনিধিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্ট্রং রুম হলো একটি সীলমোহর করা অতি-সুরক্ষিত কক্ষ। যেখানে ভোটগ্রহণের আগে ও পরে ইভিএম মেশিনগুলো কারচুপিহীন অবস্থায় রাখা হয়। গণনা না হওয়া পর্যন্ত ওই ঘরটি কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় এবং ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টা তালাবন্ধ থাকে। সাধারণত জেলা প্রশাসনের অধীনে থাকা সরকারি কলেজ বা বিশেষ ভবনের নির্দিষ্ট স্থানে এই যন্ত্রগুলো জমা করা হয়। যা মূলত ডিসিআরসি (DCRC) হিসেবে পরিচিত।

শনিবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ দিনহাটা কলেজের সেই স্ট্রং রুমের হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে সেখানে তৎক্ষণাৎ উপস্থিত হন বিজেপি প্রার্থী অজয় রায়-সহ তৃণমূলের প্রতিনিধি সাবীর সাহা চৌধুরী ও প্রিয়ঙ্কর রায় বর্মন। খবর দেওয়া হয় মহকুমা শাসক ভরত সিংকে।

প্রশাসনের দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। তবে অভিযোগ উঠেছে, অটো ব্যাকআপ ব্যবস্থা থাকার পরেও কেন তা সচল হয়নি। পরবর্তীতে ডিভিআর চালু থাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও রাজনৈতিক মহলে গভীর সন্দেহ তৈরি হয়েছে। নির্বাচন স্বচ্ছ রাখতে সেখানে নিরাপত্তা ও সতর্কতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন প্রার্থীরা।

বিজেপি প্রার্থী অজয় রায় জানান, ‘আমরা খবর পেলাম যে মনিটর প্রায় ৩০ মিনিট ধরে বন্ধ ছিল। আমাদের এজেন্টরা বিষয়টি জানানোর পরেই আমি এখানে আসি। টেকনিক্যাল কোনো সমস্যা হতেই পারে, আপাতত আমাদের অন্য কোনো অভিযোগ নেই'।

অন্যদিকে তৃণমূল প্রতিনিধি প্রিয়ঙ্কর রায় বর্মন জানান, ‘হঠাৎ জানানো হয় ক্যামেরা অচল। পাওয়ারের গোলমাল নাকি অন্য কিছু তা আমাদের জানা নেই, তবে মনে একটা সংশয় থেকেই যায়। কমিশনকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। আমরা চাই না এক মুহূর্তের জন্যও ক্যামেরা বন্ধ থাকুক। আমরা সেখানে আরও দুটি বাড়তি সিসিটিভি লাগানোর দাবি জানিয়েছি'।

আরও পড়ুন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

প্রসূতি রোগীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ , গ্রেফতার হাসপাতাল কর্মী
জুন ১৭, ২০২৬

রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী 
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...