নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোট শুরুর প্রথম লগ্নেই যান্ত্রিক বিভ্রাটের জেরে অচল হয়ে পড়ল ইভিএম মেশিন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হাড়াল এলাকায়। দীর্ঘক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকায় সংশ্লিষ্ট বুথে ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সেক্টর অফিসার ও প্রশাসনের আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইভিএম হলো ভোটদানের প্রধান বৈদ্যুতিন যন্ত্র, যা সম্পূর্ণ কারচুপিমুক্ত রাখতে নির্বাচন কমিশন বিশেষ সতর্কতা অবলম্বন করে। সাধারণত ভোট শুরুর আগে মক পোল প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করে নেওয়া হয়। এরপর নির্দিষ্ট সময় থেকে সাধারণ ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বুধবার সকাল ৭টা নাগাদ হাড়াল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ৪৬ নম্বর বুথে হঠাৎই ইভিএমে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হতেই লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে আতঙ্ক ও বিরক্তি তৈরি হয়। খবর পেয়ে সেখানে তৎক্ষণাৎ উপস্থিত হন সেক্টর অফিসার। যান্ত্রিক গোলযোগ খতিয়ে দেখার পর দ্রুত অচল মেশিনটি বদলে নতুন ইভিএমের ব্যবস্থা করা হয়। দীর্ঘ ১ ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
ভুক্তভোগী এক ভোটার জানান, ‘এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে বয়স্ক মানুষেরা দাঁড়িয়ে থাকতে পারছেন না। ইভিএম খারাপ থাকলে ভোট শুরুর আগে থেকেই পরীক্ষা করে দেখা উচিত ছিল। কমিশনের এই ধরণের অব্যবস্থা কোনোভাবেই কাম্য নয়'।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা