নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - টানা তিনটে গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হল। মে মাসে ফরাসি ওপেন সহ জুনে উইম্বলডনেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। এবার ইউএস ওপেনে প্রথম রাউন্ডে অবাছাই বেঞ্জামিন বনজ়ির কাছে পাঁচ সেটের লড়াই হেরে গেলেন দানিল মেদভেদেভ। হারের পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন টেনিস তারকা।
হেরে গিয়ে কোর্টে আছার মেরে নিজের র্যাকেট ভেঙে ফেলেন। চেয়ারে মাথা নিচু করে কেঁদে ফেলেন। কেন এমন হচ্ছে সেই উত্তর নিজেই খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ এই ছন্দপতনের কারণ খুঁজতে গিয়েই আবেগতাড়িত হয়ে পড়লেন। যন্ত্রণা থেকে ভেঙে পড়লেন মেদভেদেভ।
প্রথম দুটো সেট হেরে গিয়েছিলেন মেদভেদেভ। তৃতীয় সেটে ৫-৪ এগিয়ে থাকাকালীন সার্ভিস ছিল বনজির। সেই গেম জিতলে স্ট্রেট সেটে মেদভেদেভকে হারিয়ে দিতেন তিনি। বনজির প্রথম সার্ভিস নেটে লাগে। দ্বিতীয় সার্ভিস করার আগে এক ক্যামেরাম্যান কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরপর বনজিকে ফের প্রথম সার্ভিস নিতে বলেন চেয়ার আম্পায়ার।
আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তার দিকে ছুটে যান মেদভেদেভ। প্রায় ৬ মিনিট ধরে বচসা চলে দু'জনের। সমর্থকদের সমর্থন পান তারকা। এরপরই হাতের ইশারায় সমর্থকদের তাঁতিয়ে দেন তিনি। চাপে পড়ে যান বনজি। সেই পয়েন্ট খোয়ান তিনি।
এরপর টাইব্রেকারে সেই সেটটাও হারেন। পরের সেট ৬-০ জেতেন মেদভেদেভ। অনেকেই তখন মনে করেছিলেন শেষ পর্যন্ত জিতবেন রাশিয়ান তারকা। তবে পঞ্চম সেটে ৪-৫ পিছিয়ে থাকা অবস্থায় নিজের সার্ভিস ধরে রাখতে ব্যর্থ হন।। তাকে হারিয়ে রীতিমত অঘটন ঘটান ফরাসি অবাছাই তারকা। ম্যাচের বিপক্ষে মেদভেদেভের ফলাফল ৩-৬, ৫-৭, ৭-৬, ৬-০, ৪-৬।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের