নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - রবিবার ইউএস ওপেনের শেষ ষোলোর ম্যাচে জার্মানির জান-লেনার্ড স্ট্রুফের মুখোমুখি হন নোভাক জোকোভিচ। নক আউট পর্বের ম্যাচে হলেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি তাকে। একেবারে সহজ জয়ে শেষ আটের রাস্তা সুনিশ্চিত করলেন জোকার। এই জয়ের পাশাপাশি ভেঙে দিলেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের রেকর্ড।
খেলার শুরু থেকেই জোকোভিচের অভিজ্ঞতার সামনে খেই হারিয়ে ফেলেন জার্মান প্রতিপক্ষ। ম্যাচে ছ’বার সার্ভিস স্ট্রুফের সার্ভিস ভাঙেন তিনি। নিজে ১২টি এস সার্ভিস করেন জোকার। স্ট্রেট সেটে ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিকের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৩, ৬-২।
কোয়ার্টার ফাইনালে উঠে নিজের নজির নিজেই ভেঙেছেন জোকোভিচ। টেনিসের ওপেন এরাতে বয়স্কতম খেলোয়াড় হিসাবে এক বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড করেছেন তিনি। বর্তমানে জোকারের বয়স ৩৮ বছর ১০২ দিন। ২০২১ ও ২০২৩ সালেও এই কীর্তি করেছিলেন তিনি।
নিজের পাশাপাশি ফেডেরারের রেকর্ডও ভেঙেছেন জোকোভিচ। এক বছরে সবচেয়ে বেশি বার চারটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড এখন তাঁর দখলে। ন’বার এই কীর্তি করেছেন তিনি। ফেডেরার করেছেন আট বার।
জোকোভিচ - ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে চারটি গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে উঠেছেন।
ফেডেরার - ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের